রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:২৯:৫০
শিরোনাম
● সিএমপির ডবলমুরিং থানার অভিযানে ৫ অগাস্ট লুট হওয়া টরাস পিস্তল উদ্ধার ● বোমা দিয়ে সভ্যতা ধ্বংস করা যায় না, শত্রুকে কড়া বার্তা ইরানের ● পাকিস্তানের অভিযানে ভারত-সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত ● মণিরামপুরে ২৫ দুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক দিলেন এমপি গাজী এনামুল হক ● স্বাস্থ্য কার্ড চালুর লক্ষ্যে ই-হ্যাকাথন: জনগণের পরামর্শে গঠিত হবে আগামীর স্বাস্থ্যসেবা ● বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার ● পঞ্চগড়ে দুর্গোৎসবে এসআরবি-১৩-এর বিশেষ নিরাপত্তা ও সাইবার নজরদারি ● অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ২৫ অক্টোবর ● তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ● রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ● সিএমপির ডবলমুরিং থানার অভিযানে ৫ অগাস্ট লুট হওয়া টরাস পিস্তল উদ্ধার ● বোমা দিয়ে সভ্যতা ধ্বংস করা যায় না, শত্রুকে কড়া বার্তা ইরানের ● পাকিস্তানের অভিযানে ভারত-সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত ● মণিরামপুরে ২৫ দুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক দিলেন এমপি গাজী এনামুল হক ● স্বাস্থ্য কার্ড চালুর লক্ষ্যে ই-হ্যাকাথন: জনগণের পরামর্শে গঠিত হবে আগামীর স্বাস্থ্যসেবা ● বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার ● পঞ্চগড়ে দুর্গোৎসবে এসআরবি-১৩-এর বিশেষ নিরাপত্তা ও সাইবার নজরদারি ● অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ২৫ অক্টোবর ● তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ● রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দুর্গাপূজায় উস্কানি-গুজব প্রতিরোধে ‘সোস্যাল মিডিয়ায় ২৪ ঘণ্টা নজরদারী’ এসআরবির

মো. আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মো. আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:০৬
শেয়ার: mail
দুর্গাপূজায় উস্কানি-গুজব প্রতিরোধে ‘সোস্যাল মিডিয়ায় ২৪ ঘণ্টা নজরদারী’ এসআরবির

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে উসকানি ও গুজব প্রতিরোধে সার্বক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার দুপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তরিকুল ইসলাম।

শহরের শিবতলা এলাকার চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুররানী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তরিকুল ইসলাম। পরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে সাইবার মনিটরিং সেল গঠন করা হয়েছে। এসআরবির দুজন সদস্য ২৪ ঘণ্টা ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নজরদারি করছেন। কেউ উসকানিমূলক কিছু পোস্ট করলে বা গুজব ছড়ালে তাৎক্ষণিক তাঁকে শনাক্ত করা সম্ভব হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে। তবে এখন পর্যন্ত গুজব বা উসকানিমূলক কোনো পোস্ট খুঁজে পায়নি এসআরবির বিশেষ এ সাইবার মনিটরিং সেল। একইভাবে রাজশাহীতেও এসআরবি-৫ সদর দপ্তরে সাইবার মনিটরিং সেল সক্রিয়ভাবে কাজ করছে।

এসআরবির কোম্পানি কমান্ডার আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের ১৬৪টি পূজামণ্ডপে নিরাপত্তা দিচ্ছেন এসআরবি সদস্যরা। অতিরিক্ত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

দুর্গাপূজায় উস্কানি-গুজব প্রতিরোধে ‘সোস্যাল মিডিয়ায় ২৪ ঘণ্টা নজরদারী’ এসআরবির

বিস্তারিত কমেন্টে