শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৫:৫০
শিরোনাম
● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার ● প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ● ত্রিদেশীয় সিরিজ: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার ● প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ● ত্রিদেশীয় সিরিজ: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাবনায় দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:৩০
শেয়ার: mail
পাবনায় দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পাবনায় দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশরাফ, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আখিনুর ইসলামের রেমন এবং বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানি কামনা।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা দৈনিক কালবেলার চার বছরের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন এবং পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে। দৈনিক কালবেলা গত চার বছর ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখ, অধিকার ও প্রত্যাশার কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরছে। দেশের উন্নয়ন, অগ্রগতি ও ইতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনেও পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কালবেলার এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং পত্রিকাটি গণমানুষের মুখপত্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক কালবেলা পাঠকদের আস্থা অর্জন করেছে। দেশের শিল্প, সংস্কৃতি, বিভিন্ন খাতের সম্ভাবনা ও সমস্যার চিত্র তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতেও পত্রিকাটি দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় অন্য বক্তারাও দৈনিক কালবেলার সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য দেন। আলোচনা সভা শেষে অতিথিরা একসঙ্গে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।

অনুষ্ঠানে পাবনার বিভিন্ন উপজেলার কালবেলা প্রতিনিধি, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং কালবেলার বিপুলসংখ্যক শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিস্তারিত কমেন্টে