শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৬:২০
শিরোনাম
● বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যানচালক আটক ● ‘আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন’ ● নিজ কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ● আখাউড়া স্থলবন্দরে ৭ দিন ছুটি ঘোষণা ● গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন ● দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল ● মোবাইলের দিকে তাকালেই চোখ জ্বালাপোড়া? যে কারণে হচ্ছে, কমানোর উপায় ● ভারতে তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮ ● সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থান পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যানচালক আটক ● ‘আমার স্বাভাবিক জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন’ ● নিজ কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ● আখাউড়া স্থলবন্দরে ৭ দিন ছুটি ঘোষণা ● গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন ● দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল ● মোবাইলের দিকে তাকালেই চোখ জ্বালাপোড়া? যে কারণে হচ্ছে, কমানোর উপায় ● ভারতে তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮ ● সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থান পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

অবশেষে বন্ধই হচ্ছে অবৈধ ফোন, সহজেই জানুন আপনার ফোনের অবস্থা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:৩৭
শেয়ার: mail
অবশেষে বন্ধই হচ্ছে অবৈধ ফোন, সহজেই জানুন আপনার ফোনের অবস্থা

স্মার্টফোন কেনার আগে কি কখনো আপনার মনে প্রশ্ন জেগেছে যে ফোনটি বৈধ নাকি অবৈধ? নতুন হোক বা পুরোনো, আজকাল বাজার ছেয়ে গেছে চোরাই পথে আসা কিংবা নকল আইএমইআই (IMEI) যুক্ত মোবাইল ফোনে। এসব ফোন যেমন আপনার জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করে, তেমনি দেশ হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

তবে আগে সমস্যা না হলেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন নেওয়া পদক্ষেপে বিপদে পড়তে পারেন আপনিও। কিন্তু দুশ্চিন্তার কিছু নেই! বিটিআরসি এখন সহজেই আপনার ব্যবহৃত বা নতুন কেনা ফোনটির বৈধতা যাচাই করার সুযোগ এনেছে। শুধু একটি এসএমএস বা অনলাইনে চেক করে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার ফোনটি অফিশিয়াল ডেটাবেজে নিবন্ধিত আছে কি না। চলুন জেনে নিন যাচাই করার সম্পূর্ণ প্রক্রিয়া।

এসএমএসের মাধ্যমে যাচাই পদ্ধতি

ধাপ-১: প্রথমে মোবাইলের কিপ্যাডে *#06# ডায়াল করুন। স্ক্রিনে দেখা যাবে ফোনের আইএমইআই নম্বর।
ধাপ-২: মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।
ধাপ-৩: অটোমেটিক বক্স এলে হ্যান্ডসেটের ১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নম্বরটি লিখে প্রেরণ করুন।
ধাপ-৪: ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত মোবাইল ফোনের/হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে।

অনলাইন পোর্টালের মাধ্যমে যাচাই পদ্ধতি

বিটিআরসির ওয়েবসাইটে Verify IMEI অপশনে গিয়ে আইএমইআই (IMEI) নম্বরটি লিখুন। সঙ্গে সঙ্গে ফলাফল দেখা যাবে, আপনার ফোনটি Valid, Invalid নাকি Clone।

গ্রাহকদের পরামর্শ

বিটিআরসি পরামর্শ দিয়েছে, নতুন বা পুরোনো ফোন কেনার আগে অবশ্যই আইএমইআই যাচাই করে নিতে। বিশেষ করে অনলাইন বা বিদেশ থেকে আনা ফোন কেনার সময় ফোনের বাক্স ও ডিভাইসের আইএমইআই মিলিয়ে দেখা জরুরি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

অবশেষে বন্ধই হচ্ছে অবৈধ ফোন, সহজেই জানুন আপনার ফোনের অবস্থা

বিস্তারিত কমেন্টে