শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:১৪:৫০

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:৪০
শেয়ার: mail
চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নত চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি এবং তার স্ত্রী ঢাকা ত্যাগ করবেন।

এর আগে, গত বছরের আগস্টে চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন মির্জা ফখরুল। চিকিৎসা শেষে দেশে ফেরার ছয় দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান জানান, গুলশানে চেয়ারপারসনের অফিসে নেতাদের সঙ্গে বৈঠক শেষে বাসায় ফেরার পর তিনি অস্বস্তি বোধ করেন। বিষয়টি জানার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিস্তারিত কমেন্টে