শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৪৭:২৭
শিরোনাম
● চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ ● ‘চেয়ারম্যান হিসেবে দেখতে চাই জামাল আহমদকে’—যুবসেনা সভাপতির ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা ● মাটিরাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ ● চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র ● জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব ● দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার ২৩ বিজিবির ● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ● সম্প্রীতির বার্তায় জবিতে গরুর সঙ্গে খাসিও কিনলেন শিক্ষার্থীরা ● গাইবান্ধায় বিয়ের আগের দিন বরের মৃত্যু ● চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ ● ‘চেয়ারম্যান হিসেবে দেখতে চাই জামাল আহমদকে’—যুবসেনা সভাপতির ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা ● মাটিরাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ ● চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র ● জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব ● দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার ২৩ বিজিবির ● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ● সম্প্রীতির বার্তায় জবিতে গরুর সঙ্গে খাসিও কিনলেন শিক্ষার্থীরা ● গাইবান্ধায় বিয়ের আগের দিন বরের মৃত্যু

মণিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:২৫
শেয়ার: mail
মণিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

যশোরের মণিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় গত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, উপজেলার অপরাধ পরিস্থিতি পর্যালোচনা, আইন-শৃঙ্খলাবিষয়ক সাধারণ আলোচনা এবং বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফাইয়াজ আহমেদ ফায়সাল, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী তরুণ কুমার শীল এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্য সদস্যরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মণিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে