বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৫৫:১৯
শিরোনাম
● ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত  ● পূজার আনন্দে মানবিক ছোঁয়া: রুহিয়ায় বস্ত্র বিতরণ করল ‘আগামীর স্বপ্ন’ ● উত্তরায় অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা ● বাকুতে ইসরায়েলি প্রেসিডেন্টের ভাষণ বয়কট করে বাংলাদেশের ওয়াকআউট ● হিন্দু ভাই-বোনরা বুক উঁচু করে চলবেন, পাশে আছি: হুইপ দুলু ● নিউইয়র্কে এবার ‘স্পাইডার-ম্যান ওয়ে’, রাস্তার নামে সুপারহিরো ● দুর্গাপূজায় কোস্ট গার্ডের ৩,৪০০ সদস্য মোতায়েন থাকবে ● বেড়ে গেল স্বর্ণের দাম ● দুর্গাপূজায় প্রথমবার বিআরটিসির ২০০ বিশেষ বাস, টিকিট শুক্রবার থেকে ● বাংলাদেশের শিপিং ও সামুদ্রিক খাতে বিপুল সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন: নৌপরিবহন মন্ত্রী ● ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত  ● পূজার আনন্দে মানবিক ছোঁয়া: রুহিয়ায় বস্ত্র বিতরণ করল ‘আগামীর স্বপ্ন’ ● উত্তরায় অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা ● বাকুতে ইসরায়েলি প্রেসিডেন্টের ভাষণ বয়কট করে বাংলাদেশের ওয়াকআউট ● হিন্দু ভাই-বোনরা বুক উঁচু করে চলবেন, পাশে আছি: হুইপ দুলু ● নিউইয়র্কে এবার ‘স্পাইডার-ম্যান ওয়ে’, রাস্তার নামে সুপারহিরো ● দুর্গাপূজায় কোস্ট গার্ডের ৩,৪০০ সদস্য মোতায়েন থাকবে ● বেড়ে গেল স্বর্ণের দাম ● দুর্গাপূজায় প্রথমবার বিআরটিসির ২০০ বিশেষ বাস, টিকিট শুক্রবার থেকে ● বাংলাদেশের শিপিং ও সামুদ্রিক খাতে বিপুল সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন: নৌপরিবহন মন্ত্রী

দৃষ্টিপ্রতিবন্ধীদের সমান সুযোগ নিশ্চিতের আহ্বান বাগেরহাটে

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:৩৭
শেয়ার: mail
দৃষ্টিপ্রতিবন্ধীদের সমান সুযোগ নিশ্চিতের আহ্বান বাগেরহাটে

দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ অক্টোবর সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে দিবসটি পালন করা হয়। কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল ও স্বাধীনতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি অধিকার, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করা সবার দায়িত্ব।

তিনি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। শিক্ষা গ্রহণ, কর্মসংস্থান এবং সামাজিক কর্মকাণ্ডে তাঁদের অংশগ্রহণ বাড়াতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের উপযোগী চলাচলব্যবস্থা নিশ্চিত করা এবং তাঁদের বিষয়ে সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ঘটানো জরুরি। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম, জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার, সাংবাদিক ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, সাদাছড়ির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং তাঁদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

দৃষ্টিপ্রতিবন্ধীদের সমান সুযোগ নিশ্চিতের আহ্বান বাগেরহাটে

বিস্তারিত কমেন্টে