বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫৯:৪৯
শিরোনাম
● বাংলাদেশকে দেখে ভারতজুড়ে শুরু হয়েছে জেন-জি আন্দোলন: নেহা বোরা ● সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ● পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, পৌর সচিব আটক ● সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নতুন প্রেমিকের নাম জানালেন এক ফেসবুক একটিভিস্ট ● কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা ● পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত ● হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ইসরায়েল, না করল সৌদি ● ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ● ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● বাংলাদেশকে দেখে ভারতজুড়ে শুরু হয়েছে জেন-জি আন্দোলন: নেহা বোরা ● সাজেকে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ● পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, পৌর সচিব আটক ● সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নতুন প্রেমিকের নাম জানালেন এক ফেসবুক একটিভিস্ট ● কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা ● পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত ● হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ইসরায়েল, না করল সৌদি ● ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ● ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা

মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:৩২
শেয়ার: mail
কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়কে আবারও অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে পুনরায় সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠন দুটি। অন্যদিকে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে সাজেক পর্যটনকেন্দ্র খুলে দিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন পর্যটনসংশ্লিষ্ট জনগণ ও স্থানীয় ব্যবসায়ীরা।

বুধবার (১৪ অক্টোবর) সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ৪৮ ঘণ্টার মধ্যে জেএসএসের সশস্ত্র গ্রুপের সদস্যদের সরিয়ে নেওয়াসহ সাজেকবাসীর তিন দফা দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হয়েছে। পাশাপাশি প্রশাসনের দেওয়া শর্ত ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে পুনরায় অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

যৌথ বিবৃতিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা বলেন, গত ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়। সে সময় প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে সশস্ত্র গ্রুপের সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবি পূরণের আশ্বাস দিলে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও দাবিগুলো বাস্তবায়িত হয়নি বলে তাঁদের অভিযোগ।

বিবৃতিতে আরও বলা হয়, সাজেকের মাচালং এলাকার বিভিন্ন স্থানে অবস্থান করে সশস্ত্র গ্রুপের সদস্যরা সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করছেন বলে অভিযোগ রয়েছে। থালকুম্ভো, চিল্ল্যাতুলী, নোয়াপাড়া, লাম্বাবাক ও ভুয়োছড়ি এলাকায় প্রকাশ্যে সশস্ত্র তৎপরতা চালিয়ে চাঁদাবাজি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তুলে ধরেন নেতারা। তাঁদের দাবি, এ পরিস্থিতিতে স্থানীয় জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

নেতারা জানান, স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, জনজীবন স্বাভাবিক রাখা এবং সশস্ত্র গ্রুপের সদস্যদের এলাকা থেকে সরিয়ে না নেওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে। বৃহস্পতিবার থেকে সাজেকে পুনরায় সড়ক অবরোধ শুরু হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা চলবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনকারী যানবাহন, জরুরি ওষুধ সরবরাহকারী এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের যানবাহন কর্মসূচির আওতামুক্ত থাকবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে পর্যটনকেন্দ্রটি দ্রুত খুলে দেওয়ার দাবি জানিয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন পর্যটনসংশ্লিষ্ট জনগণ ও স্থানীয় ব্যবসায়ীরা।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা উল্লেখ করে রাঙামাটি জেলা প্রশাসন গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটকদের প্রবেশ ও অবস্থান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এতে সাজেকের পর্যটন কার্যক্রম বন্ধ রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা

বিস্তারিত কমেন্টে