বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:১২:২৮
শিরোনাম
● ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার ● শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড ● আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার ● ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পরিবেশ ভালো, সেনা মোতায়েনের প্রয়োজন হবে না: নির্বাচন কমিশনার ● টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও ● নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাবিতে বিক্ষোভ, ৪ দফা দাবি শিক্ষার্থীদের ● পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ● ৫ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত, ঢাকার আকাশ থাকবে মেঘলা ● ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার ● শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড ● আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার ● ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পরিবেশ ভালো, সেনা মোতায়েনের প্রয়োজন হবে না: নির্বাচন কমিশনার ● টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও ● নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাবিতে বিক্ষোভ, ৪ দফা দাবি শিক্ষার্থীদের ● পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ● ৫ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত, ঢাকার আকাশ থাকবে মেঘলা

আড়াই মাসেও যোগ দেননি বেরোবির ট্রেজারার

বেরোবি প্রতিনিধি
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:০৬
শেয়ার: mail
আড়াই মাসেও যোগ দেননি বেরোবির ট্রেজারার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রায় দুই বছর শূন্য থাকার পর ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হলেও আড়াই মাসেও যোগ দেননি নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার। এতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে দায়িত্ব বণ্টন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে। নবনিযুক্ত ট্রেজারার জানিয়েছেন, তিনি সরকারি নির্দেশনার অপেক্ষায় আছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ ২০২৪ সালের ১৭ আগস্ট পদত্যাগ করেন। এরপর থেকে পদটি শূন্য ছিল। চলতি বছরের ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে বেরোবির ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগের আড়াই মাস পেরিয়ে গেলেও তিনি দায়িত্ব নেননি।

যোগদান না করার বিষয়ে অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার বলেন, ‘আমি যোগদানের জন্য প্রস্তুত আছি। সরকারি নির্দেশনা পেলে যোগদান করব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ট্রেজারার নিয়োগের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের এখতিয়ারভুক্ত।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ট্রেজারার পদ দীর্ঘদিন শূন্য থাকায় আর্থিক ব্যবস্থাপনা, বাজেট বাস্তবায়ন, ব্যয় অনুমোদন ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অর্থসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের আর্থিক প্রস্তাব পর্যালোচনা, বিল-ভাউচার নিষ্পত্তি এবং অর্থ ছাড়ের মতো কাজেও অতিরিক্ত সময় লাগতে পারে। এতে প্রশাসনিক কার্যক্রমের গতি কমার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ বাস্তবায়নেও বিলম্বের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী ট্রেজারারের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি এ অতিরিক্ত দায়িত্ব পালন করায় তাঁর ওপর কাজের চাপ বাড়ছে। এতে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে আর্থিক বিষয়গুলো সমন্বয় করাও চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

আড়াই মাসেও যোগ দেননি বেরোবির ট্রেজারার

বিস্তারিত কমেন্টে