বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৫৯:৫৪
শিরোনাম
● শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড ● আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার ● ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পরিবেশ ভালো, সেনা মোতায়েনের প্রয়োজন হবে না: নির্বাচন কমিশনার ● টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও ● নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাবিতে বিক্ষোভ, ৪ দফা দাবি শিক্ষার্থীদের ● পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ● ৫ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত, ঢাকার আকাশ থাকবে মেঘলা ● ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী ● পাঁচবিবিতে অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা, সেতুর পাশে মরদেহ উদ্ধার ● রুহিয়ায় ইয়াবা ও হিরোইনসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ ● শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড ● আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার ● ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পরিবেশ ভালো, সেনা মোতায়েনের প্রয়োজন হবে না: নির্বাচন কমিশনার ● টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও ● নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাবিতে বিক্ষোভ, ৪ দফা দাবি শিক্ষার্থীদের ● পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ● ৫ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত, ঢাকার আকাশ থাকবে মেঘলা ● ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী ● পাঁচবিবিতে অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা, সেতুর পাশে মরদেহ উদ্ধার ● রুহিয়ায় ইয়াবা ও হিরোইনসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৩৩
শেয়ার: mail
পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ‘উইনসেরেক্স’সহ মো. কাদেরুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সিরাপের আনুমানিক জব্দমূল্য ৩২ হাজার টাকা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধীন মিস্ত্রিপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের অভ্যন্তরে পাটসিঁড়ি এলাকায় এ অভিযান চালায়।

আটক কাদেরুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার বগাডাঙ্গা গ্রামের মৃত মমির উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসের নির্দেশনায় অভিযান পরিচালিত হয়। মিস্ত্রিপাড়া বিওপির হাবিলদার মো. সোহেল রানার নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দল সীমান্ত পিলার ৪১৭/৬-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাদেরুল ইসলামকে তল্লাশি করে। এ সময় তাঁর কাছ থেকে ১০০ মিলিলিটার ধারণক্ষমতার ৮০ বোতল ভারতীয় ‘উইনসেরেক্স কফ সিরাপ’ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৪(গ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান ও অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি কঠোরভাবে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

তিনি আরও জানান, তরুণ সমাজ ও দেশকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১

বিস্তারিত কমেন্টে