বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:০৫:২৭
শিরোনাম
● পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ● ৫ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত, ঢাকার আকাশ থাকবে মেঘলা ● ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী ● পাঁচবিবিতে অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা, সেতুর পাশে মরদেহ উদ্ধার ● রুহিয়ায় ইয়াবা ও হিরোইনসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ ● যবিপ্রবি শহীদ মসিয়ূর রহমান হলে “অন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত ● পরিবেশ সচেতনতা ও গবেষণায় গুরুত্ব দিয়ে যবিপ্রবিতে ইকো অলিম্পিয়াড ও নবীনবরণ। ● বাগেরহাটে দুর্যোগ প্রশমন দিবস পালনে রেড ক্রিসেন্টের র‍্যালি ও আলোচনা সভা ● আড়াই মাসেও যোগ দেননি বেরোবির ট্রেজারার ● বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত ● পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ● ৫ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত, ঢাকার আকাশ থাকবে মেঘলা ● ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী ● পাঁচবিবিতে অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা, সেতুর পাশে মরদেহ উদ্ধার ● রুহিয়ায় ইয়াবা ও হিরোইনসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ ● যবিপ্রবি শহীদ মসিয়ূর রহমান হলে “অন্তঃহল শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত ● পরিবেশ সচেতনতা ও গবেষণায় গুরুত্ব দিয়ে যবিপ্রবিতে ইকো অলিম্পিয়াড ও নবীনবরণ। ● বাগেরহাটে দুর্যোগ প্রশমন দিবস পালনে রেড ক্রিসেন্টের র‍্যালি ও আলোচনা সভা ● আড়াই মাসেও যোগ দেননি বেরোবির ট্রেজারার ● বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত

৫ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত, ঢাকার আকাশ থাকবে মেঘলা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৫১
শেয়ার: mail
৫ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত, ঢাকার আকাশ থাকবে মেঘলা

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে রাজধানী ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

বুধবার (১৪ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পৃথক দুটি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে। আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৬ মিনিটে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

৫ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত, ঢাকার আকাশ থাকবে মেঘলা

বিস্তারিত কমেন্টে