বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:০০:৪১
শিরোনাম
● শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড ● আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার ● ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পরিবেশ ভালো, সেনা মোতায়েনের প্রয়োজন হবে না: নির্বাচন কমিশনার ● টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও ● নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাবিতে বিক্ষোভ, ৪ দফা দাবি শিক্ষার্থীদের ● পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ● ৫ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত, ঢাকার আকাশ থাকবে মেঘলা ● ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী ● পাঁচবিবিতে অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা, সেতুর পাশে মরদেহ উদ্ধার ● রুহিয়ায় ইয়াবা ও হিরোইনসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ ● শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড ● আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার ● ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পরিবেশ ভালো, সেনা মোতায়েনের প্রয়োজন হবে না: নির্বাচন কমিশনার ● টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও ● নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাবিতে বিক্ষোভ, ৪ দফা দাবি শিক্ষার্থীদের ● পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ● ৫ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত, ঢাকার আকাশ থাকবে মেঘলা ● ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী ● পাঁচবিবিতে অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা, সেতুর পাশে মরদেহ উদ্ধার ● রুহিয়ায় ইয়াবা ও হিরোইনসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১

ডেঙ্গুতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যু, ছাত্রদলের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

তেজগাঁও কলেজ প্রতিনিধি
তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:৩৫
শেয়ার: mail
ডেঙ্গুতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যু, ছাত্রদলের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারানো তেজগাঁও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাদ জোহর তেজগাঁও কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ মসজিদে এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কলেজ সূত্রে জানা যায়, তেজগাঁও কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১০ অক্টোবর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও কলেজ প্রাঙ্গণে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কলেজ প্রশাসনের পক্ষ থেকেও এক বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ রবিন, আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজুল আবেদীনসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতারা।

এ ছাড়া এতে অংশ নেন তেজগাঁও কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। মিলাদ শেষে মোনাজাতে মরহুম মোস্তাফিজুরের রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে তাঁর পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করতে পারে, সে জন্য আল্লাহর দরবারে ধৈর্য ও শক্তি প্রার্থনা করে মোনাজাত করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ডেঙ্গুতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীর মৃত্যু, ছাত্রদলের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে