মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:২৯:৩৮
শিরোনাম
● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স ● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স

প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন

পুলক রায়, শেরপুর প্রতিনিধি
পুলক রায়, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:৩৫
শেয়ার: mail
প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন

শেরপুরে জাপান প্রবাসী এক হিন্দু তরুণীর সঙ্গে প্রতারণা এবং স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নালিতাবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান। অভিযোগ, নিজেকে হিন্দু পরিচয় দিয়ে ছদ্মনামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওই তরুণীর কাছ থেকে আইফোনসহ বিভিন্ন সময়ে প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এক যুবক।

দুপুরে শহরের নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মিজানুর রহমান। এ সময় প্রবাস থেকে মোবাইল ফোনে যুক্ত হয়ে ভুক্তভোগী ওই তরুণী অভিযুক্ত বিবাহিত মুসলিম যুবক জান্নাতুল নাঈমের বিচার এবং দেওয়া অর্থ ফেরতের দাবি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বিবাহিত মুসলিম যুবক জান্নাতুল নাঈম কয়েক মাস আগে অন্ত সরকার দ্রুব নামে ফেসবুকে নিজেকে হিন্দু অবিবাহিত তরুণ দাবি করে নোয়াখালীর জাপান প্রবাসী ওই হিন্দু তরুণীকে প্রেমের ফাঁদে ফেলেন। পরে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে আইফোন ও ১৮ লাখ টাকা হাতিয়ে নেন। একপর্যায়ে আরও ৫ লাখ টাকা না দিলে বিয়ে করবেন না বলে হুঁশিয়ারি দিলে তরুণীর সন্দেহ হয়।

পরবর্তী সময়ে জাপান প্রবাসী আরিফুল ইসলামের মাধ্যমে তাঁর বড় ভাই যুবদল নেতা মিজানুর রহমানের সঙ্গে পরিচয় হলে ভুক্তভোগী তরুণী এর প্রতিকার চান। এরই অংশ হিসেবে মিজানুর রহমান দাবিকৃত ৫ লাখ টাকা দেওয়ার কথা বলে অভিযুক্ত যুবক জান্নাতুল নাঈমকে নালিতাবাড়ীতে ডেকে আনেন এবং শালিস বৈঠকে বসেন। এ সময় নাঈম নিজের দোষ স্বীকার করে আত্মসাৎ করা অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরবর্তী সময়ে তিনি শেরপুর আদালতে গিয়ে উল্টো যুবদল নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন

বিস্তারিত কমেন্টে