মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:১৩:৩০
শিরোনাম
● শিবচরে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জবি পূজা উদযাপন পরিষদের বিবৃতি ● জয়পুরহাটে বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন’ শীর্ষক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত ● শুধু রাজনৈতিক সংস্কার নয়, আমলাতন্ত্রেও পরিবর্তন জরুরি: ডেপুটি স্পিকার ● টানা বাড়ার পর বিশ্ববাজারে কমল তেলের দাম ● তুহিন হত্যা মামলায় ফের জামিন পেলেন আইভী ● এসএসসিতে ২ বিষয়ে ফেল করাদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে ● ধানমন্ডির ফরচুন কনভেনশন হলে বিয়ের খাবার খেয়ে শতাধিক ব্যক্তির ডায়রিয়ার লক্ষণ ● কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পে আমিরাতের সহায়তা চায় সরকার ● বাংলাদেশে নতুন জঙ্গি দল, সতর্ক সরকার ● শিবচরে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ● ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে জবি পূজা উদযাপন পরিষদের বিবৃতি ● জয়পুরহাটে বিজ্ঞান, উদ্ভাবন ও শিল্পায়ন’ শীর্ষক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত ● শুধু রাজনৈতিক সংস্কার নয়, আমলাতন্ত্রেও পরিবর্তন জরুরি: ডেপুটি স্পিকার ● টানা বাড়ার পর বিশ্ববাজারে কমল তেলের দাম ● তুহিন হত্যা মামলায় ফের জামিন পেলেন আইভী ● এসএসসিতে ২ বিষয়ে ফেল করাদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে ● ধানমন্ডির ফরচুন কনভেনশন হলে বিয়ের খাবার খেয়ে শতাধিক ব্যক্তির ডায়রিয়ার লক্ষণ ● কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পে আমিরাতের সহায়তা চায় সরকার ● বাংলাদেশে নতুন জঙ্গি দল, সতর্ক সরকার

ওমানের সঙ্গে সিইপিএ চুক্তি করতে চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:২২
শেয়ার: mail
ওমানের সঙ্গে সিইপিএ চুক্তি করতে চায় বাংলাদেশ

ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমানো, বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানো এবং বিনিয়োগ সম্প্রসারণে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে ওমানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার, বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ওমানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দিতে চায় বাংলাদেশ। সিইপিএ চুক্তি হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) গুরুত্বপূর্ণ সদস্য ওমান বাংলাদেশের জন্য সম্ভাবনাময় বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাজে লাগিয়ে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করা সম্ভব।

বৈঠকে ওমানের রাষ্ট্রদূত ভারতের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির অভিজ্ঞতা তুলে ধরে বাংলাদেশের সঙ্গেও অনুরূপ চুক্তি করার প্রস্তাব দেন। বাণিজ্যমন্ত্রী এ প্রস্তাবকে স্বাগত জানান। তিনি প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি ও সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতে এ বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।

যৌথ বিজনেস কাউন্সিল গঠনের উদ্যোগ

দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সমন্বয়ে বাংলাদেশ-ওমান যৌথ বিজনেস কাউন্সিল গঠনের ওপর গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী।

এ লক্ষ্যে প্রাথমিকভাবে ভার্চ্যুয়াল বৈঠক আয়োজন এবং পরে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের পারস্পরিক সফরের বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।

ওমানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সম্ভাবনা

বৈঠকে ওমানের সোহর, দুকম ও সালালাহ বন্দর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ তুলে ধরেন রাষ্ট্রদূত। এসব অঞ্চলের সুযোগ কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও অন্যান্য আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ওমানের রাষ্ট্রদূত বলেন, দেশটিতে কর্মরত প্রায় সাত লাখ বাংলাদেশি ওমানের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও বাড়ানো সম্ভব।

বৈঠকে ওমানের ঐতিহ্যবাহী ‘কুমা’ টুপি তৈরিতে বাংলাদেশের নারী কারিগরদের অবদানের প্রশংসা করেন রাষ্ট্রদূত। পাশাপাশি বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণ ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ওমান দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ওমানের সঙ্গে সিইপিএ চুক্তি করতে চায় বাংলাদেশ

বিস্তারিত কমেন্টে