সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:২৫:২২
শিরোনাম
● খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ● প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ ২১ জানুয়ারি ● কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি ● ‎সুন্দরবনে ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার ● যাত্রীনিরাপত্তার জন্য ফ্লাইট বন্ধ, বিকল্প ব্যবস্থায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ● দেশব্যাপী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ● দুর্যোগের ভয়ে দিল্লিতে রেড অ্যালার্ট জারি ● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি ● ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ ● ব্যাংকে একদিনের ছুটি বাতিল ● খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ● প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ ২১ জানুয়ারি ● কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি ● ‎সুন্দরবনে ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার ● যাত্রীনিরাপত্তার জন্য ফ্লাইট বন্ধ, বিকল্প ব্যবস্থায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ● দেশব্যাপী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ● দুর্যোগের ভয়ে দিল্লিতে রেড অ্যালার্ট জারি ● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি ● ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ ● ব্যাংকে একদিনের ছুটি বাতিল

ভরপাশায় মাদক-সন্ত্রাস বিরোধী বিট মিটিং, প্রধান অতিথি ওসি আদিল হোসেন

মাসুম, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মাসুম, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:১৬
শেয়ার: mail
ভরপাশায় মাদক-সন্ত্রাস বিরোধী বিট মিটিং, প্রধান অতিথি ওসি আদিল হোসেন

‘মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, সাইবার অপরাধ ও জঙ্গিবাদ মুক্ত নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে’ বরিশালের বাকেরগঞ্জে ১৪ নম্বর বিটের বিট মিটিং অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ১১ নম্বর ভরপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন।

বিট ইনচার্জ ও উপপরিদর্শক (নিরস্ত্র) মো. এনামুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবউদ্দীন তালুকদার শাহীন এবং বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব ওয়াহীদুল ইসলাম সিকদার স্বপন।

সভায় আরও বক্তব্য দেন ওসি (তদন্ত) পলাশ চন্দ্র, রুহুল আমিন জোমাদ্দার, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, ভরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন ও যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ রানাসহ অন্যরা।

সভায় ওসি আদিল হোসেন বলেন, ‘পুলিশ একা অপরাধ দমন করতে পারে না। বিট পুলিশিং কার্যকর করতে হলে জনগণকেই পুলিশের চোখ-কান হতে হবে। মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও সাইবার গুজব যেখানেই দেখবেন, সঙ্গে সঙ্গে বিট অফিসার বা ৯৯৯-এ জানাবেন।’

তিনি আরও বলেন, ‘বিট পুলিশিং সফল করি, নিরাপদ সমাজ গড়ি’—এই প্রত্যয়ে বাকেরগঞ্জ থানা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে।

বিট মিটিংয়ে মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, সাইবার অপরাধ ও জঙ্গিবাদ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমনে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ইমাম ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ভরপাশায় মাদক-সন্ত্রাস বিরোধী বিট মিটিং, প্রধান অতিথি ওসি আদিল হোসেন

বিস্তারিত কমেন্টে