সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:২৫:২৬
শিরোনাম
● খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ● প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ ২১ জানুয়ারি ● কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি ● ‎সুন্দরবনে ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার ● যাত্রীনিরাপত্তার জন্য ফ্লাইট বন্ধ, বিকল্প ব্যবস্থায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ● দেশব্যাপী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ● দুর্যোগের ভয়ে দিল্লিতে রেড অ্যালার্ট জারি ● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি ● ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ ● ব্যাংকে একদিনের ছুটি বাতিল ● খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ● প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ ২১ জানুয়ারি ● কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি ● ‎সুন্দরবনে ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার ● যাত্রীনিরাপত্তার জন্য ফ্লাইট বন্ধ, বিকল্প ব্যবস্থায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ● দেশব্যাপী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ● দুর্যোগের ভয়ে দিল্লিতে রেড অ্যালার্ট জারি ● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি ● ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ ● ব্যাংকে একদিনের ছুটি বাতিল

খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২:০৯
শেয়ার: mail
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরদারি এড়িয়ে চলছিল পাহাড় কাটার মহোৎসব। দিনের আলোয় প্রকাশ্যে পাহাড় কাটা হচ্ছে, এমন খবর পেয়ে মাঠে নেমেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

সোমবার (১২ অক্টোবর) সকালে মাটিরাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকায় পাহাড় কাটার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।

এ সময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. রানা নামের এক ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত মো. রানা মাটিরাঙ্গার মিস্ত্রিপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু জানান, আজ মাটিরাঙ্গা পৌরসভার মিস্ত্রিপাড়ায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একজনকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষা ও পাহাড় কাটা রোধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

বিস্তারিত কমেন্টে