শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
রোববার (১১ অক্টোবর) থানাসদরের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন। সঞ্চালনা করেন থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, ভলান্টিয়ার নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পার্কিং ব্যবস্থা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় অংশ নেন থানার ওসি (তদন্ত) শেফায়েত হোসেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক অজয় কুমার চক্রবর্তী ও সদস্যসচিব লিটন দে, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার ও সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। এ ছাড়া পূজা উদ্যাপন পরিষদের নেতা অমলেন্দু ধর, সমীর চক্রবর্তী সাগরসহ অন্যরা বক্তব্য দেন।
kalprakash.com/IM