সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:০২:২০
শিরোনাম
● খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ● প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ ২১ জানুয়ারি ● কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি ● ‎সুন্দরবনে ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার ● যাত্রীনিরাপত্তার জন্য ফ্লাইট বন্ধ, বিকল্প ব্যবস্থায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ● দেশব্যাপী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ● দুর্যোগের ভয়ে দিল্লিতে রেড অ্যালার্ট জারি ● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি ● ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ ● ব্যাংকে একদিনের ছুটি বাতিল ● খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ● প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ ২১ জানুয়ারি ● কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি ● ‎সুন্দরবনে ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার ● যাত্রীনিরাপত্তার জন্য ফ্লাইট বন্ধ, বিকল্প ব্যবস্থায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ● দেশব্যাপী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ● দুর্যোগের ভয়ে দিল্লিতে রেড অ্যালার্ট জারি ● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি ● ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ ● ব্যাংকে একদিনের ছুটি বাতিল

‎সুন্দরবনে ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার

মো. হাছিব সরদার, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মো. হাছিব সরদার, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:৪৩
শেয়ার: mail
‎সুন্দরবনে ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার

সুন্দরবনের কুখ্যাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

সোমবার (১২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, সুন্দরবনের সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন ও অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত সম্রাট বাহিনী খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ১১ অক্টোবর দুপুর ২টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ডাকাতদের হাতে জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের রেখে বনের ভেতরে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ১০ অক্টোবর তাঁরা সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাঁদের ধরে নিয়ে যায়। পরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাঁদের জিম্মি করে রেখে নির্যাতন করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। তাঁরা সবাই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

‎সুন্দরবনে ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার

বিস্তারিত কমেন্টে