বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের বরিশাল বিভাগীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল জেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক মিলনায়তনে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের বরিশাল বিভাগীয় সভাপতি আলহাজ মাওলানা হাফেজ কামরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা জহির উদ্দিন মু. বাবর এবং বরিশাল বিভাগীয় ওলামা মশায়েখ পরিষদের প্রতিনিধিরা। প্রধান আলোচক ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি মাওলানা মো. নাসির উদ্দিন হেলালী। বিশেষ আলোচক ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা ফখরুদ্দিন আহমদ, মুফতি নুরুজ্জামান নোমানী এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মো. আবুল কালাম আজাদ আজহারী।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের বরিশাল বিভাগীয় সভাপতি আলহাজ মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান জানান, বরিশাল বিভাগের আগের সব কমিটি বিলুপ্ত করে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে বিভাগীয় সভাপতি হিসেবে কামরুল ইসলাম খান, সহসভাপতি মাওলানা শফিউল্লাহ এবং সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমীন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জেলা সভাপতি আতীকুর রহমান ও সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
kalprakash.com/IM