সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৩২:৩১
শিরোনাম
● খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ● প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ ২১ জানুয়ারি ● কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি ● ‎সুন্দরবনে ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার ● যাত্রীনিরাপত্তার জন্য ফ্লাইট বন্ধ, বিকল্প ব্যবস্থায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ● দেশব্যাপী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ● দুর্যোগের ভয়ে দিল্লিতে রেড অ্যালার্ট জারি ● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি ● ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ ● ব্যাংকে একদিনের ছুটি বাতিল ● খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ● প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ ২১ জানুয়ারি ● কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি ● ‎সুন্দরবনে ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার ● যাত্রীনিরাপত্তার জন্য ফ্লাইট বন্ধ, বিকল্প ব্যবস্থায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ● দেশব্যাপী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ● দুর্যোগের ভয়ে দিল্লিতে রেড অ্যালার্ট জারি ● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি ● ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ ● ব্যাংকে একদিনের ছুটি বাতিল

মোহাম্মদপুরে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:১৯
শেয়ার: mail
মোহাম্মদপুরে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকেরা। অবরোধের কারণে এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই সড়ক ব্যবহারকারী অফিসগামী যাত্রীরা।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশাচালকেরা অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

রুকন উদ্দিন নামের এক মোটরসাইকেল আরোহী জানান, তিনি ধানমন্ডিতে যাবেন। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে মোটরসাইকেলে বসে আছেন, কিন্তু সামনে এগোতে পারছেন না।

আমজাদ হোসেন নামের এক বাসযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে সরকারের নতুন করে ভাবা উচিত। চালকদের যখন মন চাইবে, তখনই তাঁরা সড়ক বন্ধ করে দেবেন, এমনটা হতে পারে না। ব্যস্ততম অফিস সময়ে মানুষকে চরম ভোগান্তিতে ফেলতেই এই অবরোধ করা হয়েছে।’

অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন দিনের মধ্যে ঢাকায় অটোরিকশা চলাচল বন্ধ করা হবে—সড়ক ও সেতুমন্ত্রীর এই হুঁশিয়ারির প্রতিবাদে চালকেরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মোহাম্মদপুরে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

বিস্তারিত কমেন্টে