শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৪৬:২৮
শিরোনাম
● রাঙামাটির ছেলে হোসাইনের হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশ ● চুয়াডাঙ্গায় কারিগরদের নিপুন হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবী দুর্গা ● জনগণের দোড়গোড়ায় সংসদ সদস্য মাসুদ সাঈদী ● আবারও প্রার্থী ইউপি সদস্য রফিকুল, দোয়া চাইলেন ভোটারদের ● ধ্রুব রাঠির পর বিমানবন্দর থেকে আটক অভিজিৎ দীপকে ● খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বেরোবির কেন্দ্রীয় গ্রন্থাগার ● চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক ● রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা ● চটের আসরে ছিন্নমূল মানুষের সঙ্গে প্রতিমন্ত্রীর দুপুরের খাবার ● মণিরামপুরে ১০ গ্রাম গাঁজাসহ আটক, যুবকের এক মাসের কারাদণ্ড ● রাঙামাটির ছেলে হোসাইনের হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশ ● চুয়াডাঙ্গায় কারিগরদের নিপুন হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবী দুর্গা ● জনগণের দোড়গোড়ায় সংসদ সদস্য মাসুদ সাঈদী ● আবারও প্রার্থী ইউপি সদস্য রফিকুল, দোয়া চাইলেন ভোটারদের ● ধ্রুব রাঠির পর বিমানবন্দর থেকে আটক অভিজিৎ দীপকে ● খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বেরোবির কেন্দ্রীয় গ্রন্থাগার ● চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক ● রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা ● চটের আসরে ছিন্নমূল মানুষের সঙ্গে প্রতিমন্ত্রীর দুপুরের খাবার ● মণিরামপুরে ১০ গ্রাম গাঁজাসহ আটক, যুবকের এক মাসের কারাদণ্ড

চটের আসরে ছিন্নমূল মানুষের সঙ্গে প্রতিমন্ত্রীর দুপুরের খাবার

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:৫২
শেয়ার: mail
চটের আসরে ছিন্নমূল মানুষের সঙ্গে প্রতিমন্ত্রীর দুপুরের খাবার

মোংলার ‘এক বেলার মেহমানখানা’য় শুক্রবার দুপুরে ছিল সাপ্তাহিক খাবারের আয়োজন। সেখানে অতিথি হিসেবে এলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। আনুষ্ঠানিক আসন ছেড়ে তিনি বসে পড়লেন ছিন্নমূল মানুষের পাশে, তাঁদের সঙ্গেই খেলেন দুপুরের খাবার।

শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর স্থানীয় যুবকদের এ আয়োজনে যান প্রতিমন্ত্রী। মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং একই চটে বসে খাবার খান। তাঁর সঙ্গে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার সুমী, সহকারী কমিশনার (ভূমি), পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ রাজনৈতিক নেতারাও খাবারে অংশ নেন।

স্থানীয় যুবকেরা গত এক বছর ধরে মোংলা পোর্ট পৌরসভা ও আশপাশের এলাকার অসহায়, দুস্থ, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের জন্য প্রতি শুক্রবার খাবার পরিবেশন করছেন। নিজস্ব অর্থ, ব্যবসায়ী ও বন্ধুদের সহায়তা এবং স্বেচ্ছাশ্রমে চলছে ‘এক বেলার মেহমানখানা’।

সরকারি প্রশাসনিক কর্মসূচি শেষে প্রতিমন্ত্রী এ উদ্যোগের কথা শুনে সেখানে উপস্থিত হন। তাঁর ভাষ্য, সমাজে এমন অনেক মানুষ রয়েছেন, যাঁদের এক বেলা ভালো খাবারও জোটে না। তাঁদের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় যুবকদের উদ্যোগটি প্রশংসার যোগ্য। সামাজিক বৈষম্য কমাতে এ ধরনের কাজে সচ্ছলসহ সব শ্রেণির মানুষের অংশ নেওয়া প্রয়োজন বলেও তিনি মনে করেন।

আয়োজনস্থলে প্রতিমন্ত্রীর উপস্থিতি ও সাধারণ মানুষের সঙ্গে বসে খাবার খাওয়ার দৃশ্য স্থানীয়দের নজর কাড়ে। বাসিন্দাদের মতে, এই উদ্যোগ শুধু খাবার পরিবেশনেই সীমিত নয়; এটি মানুষের মধ্যে সহমর্মিতা ও সামাজিক বন্ধন জোরদার করারও একটি উপায়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চটের আসরে ছিন্নমূল মানুষের সঙ্গে প্রতিমন্ত্রীর দুপুরের খাবার

বিস্তারিত কমেন্টে