ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৫ কেজি গাঁজাসহ মাহিন উদ্দিন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে কসবা উপজেলার ৬ নম্বর গোপীনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সেকান্দার পাড়ায় এ অভিযান চালানো হয়। শরিফ মিয়ার বসতবাড়ির সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) কাজী ছানোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সেকান্দার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাহিন উদ্দিনকে আটক করা হয়।
পরে তাঁর দখল ও হেফাজত থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সবুজ ও হলুদ রঙের একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার মাহিন উদ্দিন কসবা উপজেলার ৫ নম্বর বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম হারুন মিয়া এবং মায়ের নাম নুরনাহার বেগম।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
kalprakash.com/IM