বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২০:১২
শিরোনাম
● চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা ● চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ ● উচ্ছেদকৃত মাদকের আড্ডায় এক মাসে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক ● রমজানে বাজারে কোনো সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী ● সোমবার চূড়ান্ত হবে ইউপি নির্বাচনের সময়সূচি: ইসি সানাউল্লাহ ● ঢাকায় ৮ জোন, অটোরিকশা ও ই-বাইকে আলাদা রং ● বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ ● বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ● ইবিতে পূজা উদ্‌যাপন পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ● রুহিয়ায় মরহুম দেলোয়ার হোসেন দেলু স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ● চাটমোহরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা ● চট্টগ্রামে জ্যেষ্ঠ সাংবাদিকে শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ ● উচ্ছেদকৃত মাদকের আড্ডায় এক মাসে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক ● রমজানে বাজারে কোনো সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী ● সোমবার চূড়ান্ত হবে ইউপি নির্বাচনের সময়সূচি: ইসি সানাউল্লাহ ● ঢাকায় ৮ জোন, অটোরিকশা ও ই-বাইকে আলাদা রং ● বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ ● বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ● ইবিতে পূজা উদ্‌যাপন পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ● রুহিয়ায় মরহুম দেলোয়ার হোসেন দেলু স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রুহিয়ায় মরহুম দেলোয়ার হোসেন দেলু স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:৫৯
শেয়ার: mail
রুহিয়ায় মরহুম দেলোয়ার হোসেন দেলু স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্রগতি সংঘের সাবেক খেলোয়াড় মরহুম দেলোয়ার হোসেন দেলুর স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রুহিয়া প্রগতি সংঘ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মরহুম দেলোয়ার হোসেন দেলুর বড় ভাই ও ঠাকুরগাঁও জেলার সুনামধন্য সাবেক ফুটবলার আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রুহিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও প্রগতি সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক ইন্তাজুল হক, ৫ নম্বর রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল হক ও সাধারণ সম্পাদক শামসুল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হোসেন, অ্যাডভোকেট সিরাজুম মুনিব সাইমুম, রুহিয়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল সাদিক মিলন, প্রগতি সংঘের সাবেক খেলোয়াড় সালোয়ার হোসেন ও আব্দুল জলিল, রুহিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিবুল ইসলাম শাকিব, প্রগতি সংঘের সাবেক খেলোয়াড় ও সাংবাদিক আহসান হাবিব রুবেল, সাবেক খেলোয়াড় নিরঞ্জনসহ স্থানীয় ক্রীড়ামোদীরা।

প্রগতি সংঘের খেলোয়াড়দের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে। খেলা পরিচালনা করছেন বিপুল দাস ও রমজান আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে মরহুম দেলোয়ার হোসেন দেলুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যেও উদ্বোধনী আয়োজনে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজকেরা জানান, প্রয়াত দেলোয়ার হোসেন দেলু প্রগতি সংঘের একজন কৃতী ও জনপ্রিয় খেলোয়াড় ছিলেন। তাঁর স্মৃতি ধরে রাখা এবং নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রুহিয়ায় মরহুম দেলোয়ার হোসেন দেলু স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিস্তারিত কমেন্টে