বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৩৩:৩৫
শিরোনাম
● বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ● ইবিতে পূজা উদ্‌যাপন পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ● রুহিয়ায় মরহুম দেলোয়ার হোসেন দেলু স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ● তিস্তার চরে কুয়াশার চাদর, ভাঙনের ক্ষত নিয়েই শীতের অপেক্ষায় চর অঞ্চলের মানুষ ● বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক ● পাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ● বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক ● মা ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ● নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ৪ ● স্ত্রী ও দুই সন্তান রেখে না ফেরার দেশে রামপালের ওসি ● বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ● ইবিতে পূজা উদ্‌যাপন পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ● রুহিয়ায় মরহুম দেলোয়ার হোসেন দেলু স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ● তিস্তার চরে কুয়াশার চাদর, ভাঙনের ক্ষত নিয়েই শীতের অপেক্ষায় চর অঞ্চলের মানুষ ● বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক ● পাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ ● বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক ● মা ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ● নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ৪ ● স্ত্রী ও দুই সন্তান রেখে না ফেরার দেশে রামপালের ওসি

নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ৪

পুলক রায়, শেরপুর প্রতিনিধি
পুলক রায়, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ২:৩১
শেয়ার: mail
নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ৪

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাঁচগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ৮ অক্টোবর ভোররাতে ডিবির একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাঁচগাঁও এলাকার মো. মমতাজ আলীর ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা (২৮), দক্ষিণ রাণীগাঁও এলাকার আজিজুল হকের ছেলে মো. মুছা মিয়া (২৫), ডহরিয়াপাড়া এলাকার মো. সৈয়দ আলীর ছেলে মো. কাউছার আলী (৩০) এবং একই এলাকার মো. জুলহাস উদ্দিনের ছেলে মো. রিয়াদ হাসান (২০)।

শেরপুর জেলার পুলিশ সুপার জহিরুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডিবির উপপরিদর্শক (এসআই) মো. কামারুজ্জামান ও তাঁর সহকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ীর পাঁচগাঁও এলাকায় অভিযান চালান। এ সময় সেখানে থাকা ৪ জনকে সন্দেহ হলে প্রথমে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে কাগজে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের ডিবি কার্যালয়ে নিয়ে এসে পিসি/পিআর ও সিডিএমএস পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, জুয়েল রানার বিরুদ্ধে মাদক চোরাচালান আইনে ৮টি এবং কাউসার আলীর বিরুদ্ধে ৪ কেজি গাঁজা উদ্ধারের মামলা রয়েছে। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মাদক চোরাচালান ও অপরাধ দমনে ডিবি পুলিশ সব সময় মাঠে কাজ করবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ৪

বিস্তারিত কমেন্টে