সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৫৫:০১
শিরোনাম
● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক

চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড

তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:৫৩
শেয়ার: mail
চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালাল মালিথা নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রোববার দুপুরে বিশেষ দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত জালাল মালিথা চুয়াডাঙ্গা পৌর এলাকার কানাপুকুর পাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ মার্চ সন্ধ্যায় মাদক পাচার হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে অবস্থান নেয়। এ সময় বাস থেকে এক ব্যক্তি ব্যাগ হাতে নামলে তাঁকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে ৮৯৯ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে একজনের নামে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সাহারা ইয়াসমিন ২০২১ সালের ১২ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

৯ জন সাক্ষীর মধ্যে ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার দুপুরে আসামির উপস্থিতিতে বিশেষ দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড

বিস্তারিত কমেন্টে