রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৫৫:১০
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

জামিন নামঞ্জুর, কারাগারে আখতারুজ্জামান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৫:৫৯
শেয়ার: mail
জামিন নামঞ্জুর, কারাগারে আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় আদালতকক্ষের বাইরে দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় তাঁর রিমান্ড শেষে জামিন শুনানির সময় এ ঘটনা ঘটে। তবে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত উভয় পক্ষের আবেদনের ওপর শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামিন শুনানি ও কারাগারে পাঠানোর শুনানির জন্য আজ রোববার দুপুর আড়াইটার দিকে আখতারুজ্জামানকে কঠোর পুলিশি পাহারায় এজলাসে তোলা হয়। এজলাসে তোলার পর ২টা ৪০ মিনিটের দিকে এজলাসের মধ্যে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। এ অবস্থায় বিচারক এজলাস থেকে নেমে যান। কয়েক মিনিট এই ধাক্কাধাক্কি চলে।

পরে রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুক ফারুকী ও আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবাইকে অনুরোধ করেন। ২টা ৪৫ মিনিটে বিচারক আবারও এজলাসে উঠলে আখতারুজ্জামান তাঁকে উদ্দেশ করে বলেন, ‘১০ জন আইনজীবী আমার পক্ষ থেকে শুনানি করবেন, তার অনুমতি চাই।’

আদালতে আখতারুজ্জামানের জামিন শুনানির সময় আইনজীবীদের মধ্যকার ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা আদালতের নিচ পর্যন্ত গড়ায়। শুনানি শেষে সিএমএম আদালতের সামনের রাস্তায় বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল এবং ব্যাপক ধাক্কাধাক্কি চলে কয়েক মিনিট। পরে পুলিশের চেষ্টায় একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিমানবন্দরের এক কর্মকর্তাকে হুমকি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গত ১ অক্টোবর বিমানবন্দরের অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা হুমকি-ধমকির পর্যায়ে পৌঁছায়। পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

জামিন নামঞ্জুর, কারাগারে আখতারুজ্জামান

বিস্তারিত কমেন্টে