সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৫:৪০
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

ইসরায়েলি সাংবাদিকের উস্কানিমূলক প্রশ্নে উত্তেজনা, ভণ্ডুল সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১২:০১
শেয়ার: mail
ইসরায়েলি সাংবাদিকের উস্কানিমূলক প্রশ্নে উত্তেজনা, ভণ্ডুল সংবাদ সম্মেলন

উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আগে আয়ারল্যান্ডের সংবাদ সম্মেলনে উত্তেজনা ছড়িয়েছে। ইসরায়েলি সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংবাদ সম্মেলনটি হঠাৎ শেষ করে দেওয়া হয়।

শনিবার এক ইসরায়েলি সাংবাদিক আয়ারল্যান্ডের কোচ হেইমির হলগ্রিমসনকে সম্প্রতি ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে হামলার ঘটনা নিয়ে প্রশ্ন করেন। প্রশ্নে তিনি আয়ারল্যান্ডের ফিলিস্তিন-সংক্রান্ত অবস্থানের সঙ্গে ওই ঘটনার যোগসূত্র টানার চেষ্টা করেন।

হলগ্রিমসন উত্তর দেওয়ার আগেই ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (এফএআই) যোগাযোগ ব্যবস্থাপক কিয়ারান ক্রাউলি হস্তক্ষেপ করেন। তিনি সাংবাদিকদের শুধু ফুটবলসংক্রান্ত প্রশ্ন করার অনুরোধ জানান। পরে ঘটনাটিকে মৌখিক আক্রমণ হিসেবে বর্ণনা করেন হলগ্রিমসন।

এরপর আরেক ইসরায়েলি সাংবাদিক অভিযোগ করেন, প্রথম লেগে আয়ারল্যান্ড দলের সদস্যরা ইসরায়েলি খেলোয়াড়দের বানর বলেছিলেন। অভিযোগটি প্রত্যাখ্যান করে ক্রাউলি বলেন, ‘এটি মিথ্যা। আপনি এইমাত্র একটি মিথ্যা প্রচার করলেন।’ এরপরই সংবাদ সম্মেলন শেষ করে দেওয়া হয়।

গত ২৭ সেপ্টেম্বর প্রথম লেগে ইসরায়েলকে ৩-০ গোলে হারায় আয়ারল্যান্ড। ওই ম্যাচে ইসরায়েলি সমর্থকদের বিরুদ্ধে আয়ারল্যান্ডের অ্যাডাম ইদাহ ও জেমস আবানকওয়ার প্রতি বর্ণবাদী আচরণের অভিযোগ তদন্ত করছে এফএআই।

রোববার সার্বিয়ার বাক্কা টোপোলায় দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটিকে অনেক আবেগ জড়িত বলে উল্লেখ করলেও হলগ্রিমসন জানিয়েছেন, তাঁর দল জয়ের দিকেই মনোযোগ দিচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইসরায়েলি সাংবাদিকের উস্কানিমূলক প্রশ্নে উত্তেজনা, ভণ্ডুল সংবাদ সম্মেলন

বিস্তারিত কমেন্টে