সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১০:১৬
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১:২১
শেয়ার: mail
ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় বাসচাপায় নিহত সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রীর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাতে ও শনিবার (৩ অক্টোবর) সকালে জামালপুরে নিজ নিজ গ্রামে জানাজা শেষে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে ময়মনসিংহ নগরের আকুয়া বাইপাস এলাকায় বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্বগন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হন।

নিহত সাতজনের বাড়ি জামালপুর সদর উপজেলার রানাগাছা ও শরিফপুর ইউনিয়নে। তাঁদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। নিহতদের মধ্যে এক দম্পতি এবং অটোরিকশাচালক সুজন মিয়াও রয়েছেন।

শুক্রবার রাতে অটোরিকশাচালক সুজন মিয়ার দাফন সম্পন্ন হয়। শনিবার সকালে বাকি ছয়জনের মরদেহ নিজ নিজ গ্রামে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।

এ ঘটনায় জামালপুরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনেরা দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি জেলার বাস সার্ভিসের মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

বিস্তারিত কমেন্টে