সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১১:১৪
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

নালিতাবাড়ীতে প্রথমবার আধুনিক অপারেশন থিয়েটার, একই দিনে ৩ উদ্বোধন

পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:১৩
শেয়ার: mail
নালিতাবাড়ীতে প্রথমবার আধুনিক অপারেশন থিয়েটার, একই দিনে ৩ উদ্বোধন

শেরপুরের নালিতাবাড়ীতে একই দিনে অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে তিনটি পৃথক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইউনি ব্লক দিয়ে সড়ক নির্মাণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোফ্লোরেন সুবিধাসহ অপারেশন থিয়েটার চালু এবং ভোগাই নদীতে পোনা মাছ অবমুক্তকরণ।

বৃহস্পতিবার দুপুরে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করা হয়।

পৌরসভা সূত্র জানায়, নালিতাবাড়ী শহরের নিলামপট্টি এলাকায় ইউনি ব্লক দিয়ে সড়ক নির্মাণের কাজ চলছে। দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে ওই এলাকায় মানুষের চলাচলে যে দুর্ভোগ সৃষ্টি হতো, তা কমাতেই সড়কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো আইসোফ্লোরেন সুবিধাসহ সিজারিয়ান অপারেশনের জন্য অপারেশন থিয়েটার চালু করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এর ফলে স্থানীয়ভাবে প্রসূতি রোগীদের অস্ত্রোপচারসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে এবং দূরের হাসপাতালে যাওয়ার প্রয়োজন কিছুটা কমবে।

অন্য একটি কর্মসূচিতে ভোগাই নদীতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। নদীর মৎস্যসম্পদ বৃদ্ধি ও প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুনায়েদ আব্দুল কাইয়ুম, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নালিতাবাড়ীতে প্রথমবার আধুনিক অপারেশন থিয়েটার, একই দিনে ৩ উদ্বোধন

বিস্তারিত কমেন্টে