সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:৪২:১৪
শিরোনাম
● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির

চুয়াডাঙ্গায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একজন নিহত

তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৩২
শেয়ার: mail
চুয়াডাঙ্গায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একজন নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে দামুড়হুদা থানায় নিয়ে গেছে। শুক্রবার রাতে দামুড়হুদার কার্পাসডাঙ্গা মুচি বটতলা নামক স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মধু বিশ্বাস দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, মধু বিশ্বাসের ছেলে শামীম হোসেন দর্শনার দুর্গাপুর গ্রামের সোহাগের কাছ থেকে একটি পুরোনো মোবাইল ফোন কেনেন। ওই ফোনের বকেয়া ৫০০ টাকা চাইতে শামীমের কাছে আসেন সোহাগ। শামীম এক সপ্তাহ পর টাকা দিতে চান।

এ সময় মুচি বটতলায় কদবেল বিক্রেতা মাদকাসক্ত যুবক কার্পাসডাঙ্গা গ্রামের কবরস্থান পাড়ার মামুন ছুটে এসে শামীমের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পাশে থাকা শামীমের বাবা মধু বিশ্বাস ছুটে এসে ঠেকাতে গেলে মামুন তাঁকে বুকে ও পেটে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শামসুজ্জোহা তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। ময়নাতদন্ত শেষে শনিবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একজন নিহত

বিস্তারিত কমেন্টে