সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:১০:২৩
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

বাকিতে সিগারেট না পেয়ে দোকানির শরীরে পেট্রোল ঢেলে আগুন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:৪৭
শেয়ার: mail
বাকিতে সিগারেট না পেয়ে দোকানির শরীরে পেট্রোল ঢেলে আগুন

নেত্রকোণার কেন্দুয়ায় বাকিতে সিগারেট বিক্রি করতে রাজি না হওয়ায় ইব্রাহীম খলিল নামে এক মুদি দোকানির শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সুমন নামে এক স্থানীয় যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় আগুনে দোকানটির বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সুমন সাহিতপুর বাজারে ইব্রাহীমের মুদির দোকানে গিয়ে বাকিতে সিগারেট চায়। ইব্রাহীম বাকিতে কেনাবেচা করতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুমন পেট্রোল এনে ব্যবসায়ী ইব্রাহীম ও তাঁর দোকানের মালামালের ওপর ঢেলে আগুন ধরিয়ে দেয়।

মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ইব্রাহীমের শরীরের প্রায় ৪০ শতাংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বাকিতে সিগারেট না পেয়ে দোকানির শরীরে পেট্রোল ঢেলে আগুন

বিস্তারিত কমেন্টে