সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৬:৪২
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:১৮
শেয়ার: mail
বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বৃক্ষরোপণ, শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও গুণীজন সংবর্ধনার মধ্য দিয়ে রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় রাঙামাটি শিশু নিকেতন মাঠে বৃক্ষরোপণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে রাঙামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চ্যানেল আইয়ের রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রকিব, পিপিএম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী লায়ন পিযূষ তালুকদার, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও পোট্রেটের প্রতিষ্ঠাতা রুপম চক্রবর্তী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম শাকিল, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম কামাল উদ্দিন, দৈনিক রাঙামাটির ব্যবস্থাপনা সম্পাদক বেগম সুফিয়া কামাল ঝিমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক ফিফা চাকমা, জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম, রাঙামাটি এফপিএবির সভাপতি শাহেদা আকতার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রকিব চ্যানেল আই পরিবারের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই চ্যানেল আই সত্য ও সুন্দরকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও গণমানুষের কথা তুলে ধরতে চ্যানেল আইয়ের ভূমিকা প্রশংসনীয়। পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও বৈচিত্র্যময় সংস্কৃতি তুলে ধরতেও গণমাধ্যমটি ধারাবাহিকভাবে কাজ করছে।

সভায় বক্তারা চ্যানেল আইয়ের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গঠনমূলক অবদান এবং কৃষি ও সংস্কৃতিভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী অনুষ্ঠানের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনেও চ্যানেল আই একই ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা চ্যানেল আইয়ের সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আলোচনা সভা শেষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে চ্যানেল আইয়ের পক্ষ থেকে আটজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়।

পরে অতিথিরা সবাই মিলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। সবশেষে রাঙামাটি শিশু নিকেতন মাঠে চ্যানেল আইয়ের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিস্তারিত কমেন্টে