সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:১১:০৩
শিরোনাম
● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা ● ডেঙ্গু রুখতে মণিরামপুরে জামায়াতের র‍্যালি ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা ● ডেঙ্গু রুখতে মণিরামপুরে জামায়াতের র‍্যালি ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় হাতকড়া নিয়ে পালালেন সি‌দ্দিক মেম্বার, পু‌লি‌শি অভিযান অব্যাহত

তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:৩৬
শেয়ার: mail
চুয়াডাঙ্গায় হাতকড়া নিয়ে পালালেন সি‌দ্দিক মেম্বার, পু‌লি‌শি অভিযান অব্যাহত

চুয়াডাঙ্গার দর্শনায় গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে চন্ডিপুরের সিদ্দিক মেম্বারকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনার পর দফায় দফায় পুলিশি অভিযান চালানো হচ্ছে। হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিদ্দিক মেম্বারসহ কয়েকজন গা ঢাকা দিয়েছেন। হাতকড়া উদ্ধার হয়নি, সিদ্দিক মেম্বারও গ্রেপ্তার হননি।

জানা গেছে, বুধবার রাতে দর্শনা থানা-পুলিশ কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর হালদারপাড়ায় অভিযান চালায়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য সিদ্দিককে (৫৪) গ্রেপ্তার করে হাতে হাতকড়া পরানো হয়। এ সময় ওই পাড়ার বেশ কয়েকজন নারী-পুরুষসহ সিদ্দিকের পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালান। হাতকড়া পরা অবস্থায় সিদ্দিক মেম্বারকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়।

খবর পেয়ে দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান দামুড়হুদা-জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার ও দর্শনা থানার ওসি। এরপর শুরু হয় পুলিশের ঝটিকা অভিযান।

হাতকড়াসহ সিদ্দিককে ছিনিয়ে নেওয়ার অভিযোগে চন্ডিপুর হালদারপাড়ার রবির ছেলে লক্ষ্মণ, সেলিমের ছেলে ফিরোজ, সঞ্জয়ের স্ত্রী কণা ও সনজিতের স্ত্রী সোনালীকে গ্রেপ্তার করা হয়। তবে এ বিষয়ে পুলিশের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ গ্রেপ্তার অভিযানে ব্যস্ত বলে জানান দর্শনা থানার ওসি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গায় হাতকড়া নিয়ে পালালেন সি‌দ্দিক মেম্বার, পু‌লি‌শি অভিযান অব্যাহত

বিস্তারিত কমেন্টে