সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:১৬:৩৮
শিরোনাম
● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে কোডিং সিস্টেম চালু

মো. মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
মো. মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:১২
শেয়ার: mail
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে কোডিং সিস্টেম চালু

পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কোডিং সিস্টেম চালু করা হয়েছে। এ পদ্ধতিতে পরীক্ষার্থীর রোল নম্বরের পরিবর্তে উত্তরপত্রে নির্দিষ্ট কোড ব্যবহার করা হবে। ফলে খাতা মূল্যায়নের সময় পরীক্ষকের কাছে পরীক্ষার্থীর পরিচয় গোপন থাকবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৫৪তম একাডেমিক কাউন্সিলের সভায় পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং সিস্টেম চালুর প্রস্তাব উত্থাপন করা হয়। পরে ৭৫তম রিজেন্ট বোর্ডের সভায় এ প্রস্তাব অনুমোদন পায়।

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ইংরেজি বিভাগে কোডিং সিস্টেমের মাধ্যমে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। অন্য বিভাগগুলোও এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া শুরু করবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রচলিত পদ্ধতিতে উত্তরপত্রে পরীক্ষার্থীর রোল নম্বর দৃশ্যমান থাকায় মূল্যায়নকারী শিক্ষক পরীক্ষার্থীর পরিচয় জানতে পারেন। এ কারণে খাতা মূল্যায়নে পক্ষপাতিত্বের সুযোগ তৈরি হতে পারে বলে শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে আশঙ্কা রয়েছে। পছন্দের শিক্ষার্থীকে বেশি নম্বর দেওয়া কিংবা ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধের কারণে কোনো শিক্ষার্থীকে একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগও বিভিন্ন সময়ে উঠেছে।

এসব অভিযোগ ও আশঙ্কা এড়াতে এবং শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষার্থীর পরিচয় গোপন রাখার উদ্যোগ হিসেবে কোডিং সিস্টেম চালু করা হয়েছে। এ পদ্ধতিতে রোল নম্বরের পরিবর্তে একটি নির্দিষ্ট কোড ব্যবহার করা হবে। ফলে উত্তরপত্র মূল্যায়নের সময় পরীক্ষক পরীক্ষার্থীর পরিচয় জানতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. মো. আব্দুর রহিম বলেন, ‘সামনের পরীক্ষাগুলোতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা খাতায় কোডিং সিস্টেমের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে আমরা এই সিস্টেম চালু করেছি। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কীভাবে আরও আপগ্রেড করা যায়, তা নিয়ে আমরা ভাবছি। এই কোডিং সিস্টেম নিয়ে বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে আমরা সেমিনার করব। আশা করি, এই সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের যথাযথ মূল্যায়ন পাবেন।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে কোডিং সিস্টেম চালু

বিস্তারিত কমেন্টে