বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১১:১৩
শিরোনাম
● উচ্ছেদকৃত মাদকের আড্ডায় এক মাসে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক ● রমজানে বাজারে কোনো সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী ● সোমবার চূড়ান্ত হবে ইউপি নির্বাচনের সময়সূচি: ইসি সানাউল্লাহ ● ঢাকায় ৮ জোন, অটোরিকশা ও ই-বাইকে আলাদা রং ● বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ ● বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ● ইবিতে পূজা উদ্‌যাপন পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ● রুহিয়ায় মরহুম দেলোয়ার হোসেন দেলু স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ● তিস্তার চরে কুয়াশার চাদর, ভাঙনের ক্ষত নিয়েই শীতের অপেক্ষায় চর অঞ্চলের মানুষ ● বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক ● উচ্ছেদকৃত মাদকের আড্ডায় এক মাসে হবে খেলার মাঠ: ডিএসসিসি প্রশাসক ● রমজানে বাজারে কোনো সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী ● সোমবার চূড়ান্ত হবে ইউপি নির্বাচনের সময়সূচি: ইসি সানাউল্লাহ ● ঢাকায় ৮ জোন, অটোরিকশা ও ই-বাইকে আলাদা রং ● বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ ● বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ● ইবিতে পূজা উদ্‌যাপন পরিষদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ● রুহিয়ায় মরহুম দেলোয়ার হোসেন দেলু স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ● তিস্তার চরে কুয়াশার চাদর, ভাঙনের ক্ষত নিয়েই শীতের অপেক্ষায় চর অঞ্চলের মানুষ ● বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক

কুবির নতুন ক্যাম্পাসকে গ্রিন করতে কৌশলগত ফ্রেমওয়ার্ক প্রণয়ন

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১:৫২
শেয়ার: mail
কুবির নতুন ক্যাম্পাসকে গ্রিন করতে কৌশলগত ফ্রেমওয়ার্ক প্রণয়ন

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) টেকসই ও পরিবেশবান্ধব গ্রিন ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে কৌশলগত কাঠামো প্রণয়নে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় গ্রিন ক্যাম্পাস নির্মাণের পূর্ণাঙ্গ কাঠামো উপস্থাপন করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন ও সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের অধ্যাপক এবং আইকিউএসি পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।

এ ছাড়া কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকরা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. জসিম উদ্দিন আহমদ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবিব।

এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শফি মোহাম্মদ তারেক, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের সাবেক প্রধান অধ্যাপক ড. আবদুল্লাহ হারুণ চৌধুরী, অর্থনীতি ডিসিপ্লিনের সাবেক প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার এবং সমাজকর্মী নাজমা আহমেদ বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকও উপস্থিত ছিলেন।

কর্মশালার শুরুতে বিশ্ববিদ্যালয়ের অতীত ইতিহাস, বর্তমান অবস্থান, সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান গ্রিন ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কী কী উদ্যোগ গ্রহণ করবে, কীভাবে সেগুলো বাস্তবায়ন করা হবে এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় কীভাবে উপকৃত হবে—এসব বিষয়ে একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক উপস্থাপন করেন।

প্রেজেন্টেশন শেষে বিশেষজ্ঞ কমিটির সদস্যরা ফ্রেমওয়ার্কটির বিভিন্ন দিক নিয়ে সংযোজন-বিয়োজনের বিষয়ে মতামত দেন।

বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন বলেন, ধন্যবাদ সৈয়দুর রহমান স্যারকে। অত্যন্ত সুন্দর ও গোছানো একটি ফ্রেমওয়ার্ক তিনি উপস্থাপন করেছেন। আমরা এর মাধ্যমে একটি রূপরেখা পেয়েছি। আমাদের বিশেষজ্ঞ প্যানেলের প্রতিও কৃতজ্ঞতা। তাঁরা আমাদের ফ্রেমওয়ার্কটি ভালোভাবে দেখেছেন এবং এর ওপর সুন্দর মতামত তুলে ধরেছেন। আমরা সবকিছুর নোট রেখেছি। তাঁদের মতামতের ভিত্তিতে ফ্রেমওয়ার্কটিকে আরও গোছালো করার চেষ্টা করব।

উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, আমাদের আইকিউএসি টিমকে ধন্যবাদ জানাচ্ছি একটি ফ্রেমওয়ার্ক তৈরি করার জন্য। ধন্যবাদ সৈয়দুর রহমান স্যারকে। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে তিনি ফ্রেমওয়ার্কটি তৈরি করতে পেরেছেন। আমাদের অতিথিদেরও ধন্যবাদ। আপনারা এসে আপনাদের মূল্যবান মতামত দিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি দূষণমুক্ত ও গ্রিন ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজকের এই ফ্রেমওয়ার্ক। আরডিপিপি অনুমোদন হলে আগামী ছয় মাসের মধ্যে আমাদের নতুন ক্যাম্পাসে কার্যক্রম শুরু করার একটি পরিকল্পনা রয়েছে। নতুন ক্যাম্পাসে যাওয়ার আগে এখন থেকেই আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে—কীভাবে ক্যাম্পাসটিকে একটি দূষণমুক্ত ও গ্রিন ক্যাম্পাসে পরিণত করা যায়।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এ কাজটি করা কঠিন হলেও আমাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আমাদের লক্ষ্য থাকবে, যাতে নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিশনকে ধারণ করে এবং সেই ভিশনকে সামনে রেখে বিশ্বদরবারে কাজ করে যেতে পারে।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, আমাদের উপাচার্যের পরিকল্পনায় আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি গ্রিন ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার উদ্যোগ হাতে নিয়েছি। এটি বাস্তবায়নের অংশ হিসেবে আমরা একটি ফ্রেমওয়ার্ক তৈরি করেছি। এই ফ্রেমওয়ার্কের ভিত্তিতে পুরো পরিকল্পনা আমরা আজ উপস্থাপন করেছি। আজকের এই কর্মশালায় স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের বরেণ্য পরিবেশবিদদের আমন্ত্রণ জানিয়েছি। আমাদের পরিকল্পনার ওপর তাঁরা তাঁদের মতামত তুলে ধরেছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কুবির নতুন ক্যাম্পাসকে গ্রিন করতে কৌশলগত ফ্রেমওয়ার্ক প্রণয়ন

বিস্তারিত কমেন্টে