রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিটি করপোরেশনের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটিকে পরিকল্পিত হামলা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।
তিনি বলেন, ‘মিরপুর-১০ এ পরিকল্পিতভাবে হামলা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদ অভিযানও চলবে।’
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে গেলে এ ঘটনার সূত্রপাত হয়। উচ্ছেদের সময় ক্ষুব্ধ হকাররা সিটি করপোরেশনের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশের গাড়ি ভাঙচুর করেন।
kalprakash.com/IM