মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:২৪:০৮
শিরোনাম
● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ

রুহিয়ায় পানির পাম্প চোরকে দেখে ফেলায় লাঠির আঘাতে বৃদ্ধা নিহত

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭
শেয়ার: mail
রুহিয়ায় পানির পাম্প চোরকে দেখে ফেলায় লাঠির আঘাতে বৃদ্ধা নিহত

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নে গভীর রাতে পানির পাম্প চুরির ঘটনা দেখে ফেলায় চোরের লাঠির আঘাতে বিন্দুমতি (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ইউনিয়নের চাপাতি দুর্গা মন্দিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিন্দুমতি ওই গ্রামের মৃত অনিল সরকারের স্ত্রী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে মৃত অনিল সরকারের ছোট ছেলে রঞ্জন সরকারের বাসায় পানির পাম্প চুরি করতে ঢোকে দুর্বৃত্তরা। ওই সময় বৃদ্ধা বিন্দুমতি শৌচাগারে যাওয়ার পথে চোরদের দেখে ফেলেন। বিষয়টি টের পেয়ে নিজেদের পরিচয় ঢাকতে চোরেরা বৃদ্ধার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।

ওই দিন রাত ১২টার দিকে স্থানীয় বাজারে দোকান বন্ধ করে ঘরে ফেরেন রঞ্জন সরকার। পরে তাঁর স্ত্রী পানি আনতে গেলে শৌচাগারের গলিতে শাশুড়িকে নিথর ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরিবারের সদস্যরা কাছে গিয়ে মাথায় রক্ত জমাট বাঁধা দেখে বুঝতে পারেন, তিনি আর বেঁচে নেই। যাওয়ার সময় চোরেরা নিহতের তিন ছেলে গোলাপ সরকার, মিলার সরকার ও রঞ্জন সরকারের ব্যবহারের পানির পাম্পটি নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী জানান, চোরের লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রুহিয়ায় পানির পাম্প চোরকে দেখে ফেলায় লাঠির আঘাতে বৃদ্ধা নিহত

বিস্তারিত কমেন্টে