চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পূর্বঘোষিত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত দামপাড়ার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। এ সময় সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উপস্থিত সেবাপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান এবং সন্তুষ্টি প্রকাশ করেন।
ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। আরও ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম ও উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম। তাঁরা তিনজনই অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত। এ ছাড়া সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেবাপ্রত্যাশী নগরবাসী উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM