বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:২৪:৫৬
শিরোনাম
● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

অনুমতি না পেয়ে ‘জেল ভরো’ আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৫
শেয়ার: mail
অনুমতি না পেয়ে ‘জেল ভরো’ আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির

বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে এবার গণকারাবরণ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ভারতের ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের ভাষায় এটি ‘জেল ভরো আন্দোলন’। দলটি মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভের অনুমতি চেয়েছিল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এই কর্মসূচি ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে এই আন্দোলন শুরু হওয়ার কথা রয়েছে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, শিবাজী পার্ক শুধু খেলাধুলার জন্য নির্ধারিত। সেখানে সমাবেশ করলে শব্দদূষণ হতে পারে এবং আশপাশের বড় হাসপাতালের রোগীদের যাতায়াতে সমস্যা হতে পারে। তাই সেখানে রাজনৈতিক জমায়েতের অনুমতি দেওয়া সম্ভব নয়।

পুলিশের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সাধারণ মানুষের কণ্ঠস্বর রোধ করার এমন কৌশল কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

সম্প্রতি ভোটার তালিকা সংশোধনসংক্রান্ত নির্বাচন কমিশনের কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকেই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে আসছে সিজেপি। তারই ধারাবাহিকতায় এই আন্দোলনের ডাক দিয়েছে দলটি।

সূত্র: এনডিটিভি

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

অনুমতি না পেয়ে ‘জেল ভরো’ আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির

বিস্তারিত কমেন্টে