সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৯:৩০
শিরোনাম
● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● কুবিতে সংঘর্ষের পর প্রক্টরকে অভিযোগপত্র, ৮ দফা দাবি আবাসিক শিক্ষার্থীদের ● কাপ্তাইয়ে বিজিবির ওপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম পিসিসিপির ● জামায়াতের ১০০ কোটি টাকা নিয়ে নির্বাচন করেছে এনসিপি, দাবি রাশেদ খাঁনের ● জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হামে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১০ ● মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের ● মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ ● সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● কুবিতে সংঘর্ষের পর প্রক্টরকে অভিযোগপত্র, ৮ দফা দাবি আবাসিক শিক্ষার্থীদের ● কাপ্তাইয়ে বিজিবির ওপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম পিসিসিপির ● জামায়াতের ১০০ কোটি টাকা নিয়ে নির্বাচন করেছে এনসিপি, দাবি রাশেদ খাঁনের ● জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হামে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১০ ● মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের ● মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ ● সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত

মাধবপুরে মাদ্রাসাছাত্রের পানিতে ডুবে মৃত্যু

রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৭
শেয়ার: mail
মাধবপুরে মাদ্রাসাছাত্রের পানিতে ডুবে মৃত্যু

রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি। ছবি: সংগৃহীত

পুকুরে গোসল করতে নেমে আর বাড়ি ফেরা হলো না ১০ বছরের শিশু মোত্তাকিন মিয়ার। সাঁতার না জানায় পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোত্তাকিন মিয়া উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের মুন্সিবাড়ির দুলাল মিয়ার ছেলে। কয়েক মাস আগে সে মাদারগড়া নূরে মদীনা হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি হয়েছিল।

এর আগে মোত্তাকিন দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। পঞ্চম শ্রেণিতে তার রোল নম্বর ছিল ২। বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে মেধাবী ছাত্র হিসেবে জানতেন। চলতি বছরের প্রথম সাময়িক পরীক্ষাতেও অংশ নিয়েছিল সে। পরে পরিবারের পক্ষ থেকে তাকে মাদ্রাসায় ভর্তি করা হয়।

দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোয়ারা খাতুন আগামীর সময়কে বলেন, ‘মোত্তাকিন পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। চলতি বছরের প্রথম সাময়িক পরীক্ষায়ও সে অংশ নিয়েছিল। পরে তার পরিবার তাকে মাদ্রাসায় ভর্তি করে।’

মাদারগড়া নূরে মদীনা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল কাইয়ুম আগামীর সময়কে বলেন, ‘বিদ্যুৎ না থাকায় ট্যাংকির পানি শেষ হয়ে যায়। টিউবওয়েলও নষ্ট ছিল। এ কারণে ছাত্রদের পুকুরে গোসল করতে পাঠানো হয়। মোত্তাকিন সাঁতার জানত না। গোসলের সময় সে পানিতে ডুবে তলিয়ে যায়। পরে অন্য ছাত্ররা তাকে উদ্ধার করে মাদ্রাসায় নিয়ে আসে।’

এরপর দ্রুত মোত্তাকিনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্ব পালনরত চিকিৎসা কর্মকর্তা ডা. ফাহমিদা সাহনুর আগামীর সময়কে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।’

মেধাবী এই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কয়েক মাস আগে হেফজ পড়তে যাওয়া মোত্তাকিনের এভাবে অকালে চলে যাওয়া যেন মুহূর্তেই থামিয়ে দিল তার পড়াশোনা ও ভবিষ্যতের সব স্বপ্ন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাধবপুরে মাদ্রাসাছাত্রের পানিতে ডুবে মৃত্যু

বিস্তারিত কমেন্টে