সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৬:৫৮
শিরোনাম
● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক

ইংল্যান্ডকে হারিয়ে নেশনস লিগে শুভ সূচনা স্পেনের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১১
শেয়ার: mail
ইংল্যান্ডকে হারিয়ে নেশনস লিগে শুভ সূচনা স্পেনের

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগে শুভ সূচনা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। গতরাতে গ্রুপ-এ৩-এ নিজেদের প্রথম ম্যাচে স্পেন ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। স্পেনের হয়ে গোল তিনটি করেন লামিনে ইয়ামাল, অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল। অন্যদিকে ইংল্যান্ডের গোলদাতা ছিলেন অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইন।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে ডিফেন্ডার মার্ক গেহির ভুলে গোল হজম করে ইংল্যান্ড। ডিফেন্ডার নিকো ও’রাইলির কাছ থেকে বল পেয়ে বিপদমুক্ত না করে নিজেদের গোলমুখের দিকে ঘুরে দাঁড়ান গেহি। ওই সময় পেছনেই ছিলেন ইয়ামাল। গেহির কাছ থেকে ছোঁ মেরে বল নিয়ে গোলরক্ষকের ডান পাশ দিয়ে বল জালে জড়ান তিনি।

অষ্টম মিনিটে দ্বিতীয় গোল হজম করেছিল ইংল্যান্ড, তবে অফসাইডের কারণে বাতিল হয় ফেরান তোরেসের গোলটি।

৩৬ মিনিটে ম্যাচে সমতা ফেরায় ইংল্যান্ড। জুড বেলিংহামের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে স্পেন গোলরক্ষক উনাই সিমনকে পরাস্ত করেন গর্ডন। এর চার মিনিট পর আবারও গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। ৪০ মিনিটে নিকো ও’রাইলির ক্রস থেকে কেইনের হেড স্পেনের মার্ক কুকুরেয়ার উরুতে লেগে জালে জড়ায়। এর মধ্য দিয়ে ইংল্যান্ডের হয়ে ১২৩ ম্যাচে রেকর্ড ৮৬ গোল করেন কেইন। শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে নিজেদের বক্সের ভেতর বেলিংহামকে ফাউল করেন স্পেন অধিনায়ক রদ্রি। ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি, তবে পেনাল্টি থেকে গোল করতে পারেননি কেইন—বল ক্রসবারে মারেন তিনি। ২০২২ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের পর ইংল্যান্ডের জার্সিতে এটিই তাঁর প্রথম পেনাল্টি মিস।

৫৫ মিনিটে নিকো উইলিয়ামস ও তোরেসের বদলে বায়েনা ও ওইয়ারসাবালকে মাঠে নামান স্পেন কোচ লুইস ডে লা ফুয়েন্তে। ৬০ মিনিটে দানি ওলমোর পাস থেকে দারুণ শটে গোল করে সমতা ফেরান বায়েনা। এরপর তাঁরই জোগান দেওয়া পাস থেকে ইংল্যান্ড গোলরক্ষক জেমস ট্রাফোর্ডকে পরাস্ত করেন ওইয়ারসাবাল, ফলে ৩-২ গোলে এগিয়ে যায় স্পেন। এরপর আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

এই জয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আরও সমৃদ্ধ করল স্পেন। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে সর্বশেষ হেরেছিল তারা।

একই গ্রুপের আরেক ম্যাচে ক্রোয়েশিয়া ২-১ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৭ মিনিটে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন অধিনায়ক ৪১ বছর বয়সি লুকা মদ্রিচ। ৫৪ মিনিটে অ্যাডাম কারাবেচের গোলে সমতায় ফেরে চেকরা, তবে ৭৭ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন মারিও পাসালিচ। এর মধ্য দিয়ে স্পেনের সঙ্গে এই গ্রুপ থেকে শুভ সূচনা করল ক্রোয়েশিয়াও।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইংল্যান্ডকে হারিয়ে নেশনস লিগে শুভ সূচনা স্পেনের

বিস্তারিত কমেন্টে