সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৩৭:১৮
শিরোনাম
● রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান ● কফিতে দুধ মেশালে উপকার নাকি ক্ষতি? গবেষণায় যা জানা গেল ● কক্সবাজারে ছাত্রদল নেতাকে রাতে অপহরণ, ভোরে লাশ উদ্ধার ● দেশে-বিদেশে কমছে স্বর্ণের দাম ● লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত ● কাকলী মোড়ের ফুটওভার ব্রিজে মধ্যরাতে আগুন ● চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে ট্রাম্পের প্রস্তাবে তোলপাড় ● ভেরিফিকেশনের চাকরিপ্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর মানববন্ধন ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান ● কফিতে দুধ মেশালে উপকার নাকি ক্ষতি? গবেষণায় যা জানা গেল ● কক্সবাজারে ছাত্রদল নেতাকে রাতে অপহরণ, ভোরে লাশ উদ্ধার ● দেশে-বিদেশে কমছে স্বর্ণের দাম ● লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত ● কাকলী মোড়ের ফুটওভার ব্রিজে মধ্যরাতে আগুন ● চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে ট্রাম্পের প্রস্তাবে তোলপাড় ● ভেরিফিকেশনের চাকরিপ্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর মানববন্ধন ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫
শেয়ার: mail
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ঢাকায় কর্মরত সংশ্লিষ্ট নিরস্ত্র পুলিশ পরিদর্শককে প্রশাসনিক কারণে ২৬ সেপ্টেম্বর বিকেলে সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, ডিএমপি, ঢাকায় সংযুক্ত (ক্লোজড) করা হলো।

আদেশে শাহ আলী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে উল্লেখ করে তাঁর নতুন কর্মস্থল হিসেবে সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর নির্ধারণ করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা ও ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে ঘটনার সময় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। বর্তমানে খোলা আকাশের নিচেই চলছে টিকাদান কার্যক্রম।

মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভারী ভেকু মেশিন এনে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। সাঁড়াশি অভিযান চালিয়ে জড়িত ৯ জনকে গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া মালামালবোঝাই দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তোলে রাড্ডা কর্তৃপক্ষ। এই গুরুতর অবহেলার প্রেক্ষিতে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুলিশের গাফিলতি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন।

ঘটনার পর থেকে খোলা আকাশের নিচেই চলছে টিকাদান কার্যক্রম, এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা নিতে আসা সাধারণ মানুষকে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, গ্রেপ্তার ৯

বিস্তারিত কমেন্টে