সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৬:১৭
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমূলক, প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৪
শেয়ার: mail
হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমূলক, প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা মামলায় তরুণ সাংবাদিক সৌরভ কুমার দেবনাথ কৃষ্ণকে আসামি করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় সাংবাদিকরা। রাজনৈতিক বিরোধ ও বিভিন্ন বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সৌরভকে হয়রানি করতে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় নাম জড়ানো হয়েছে বলে অভিযোগ সাংবাদিক নেতাদের।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সভা থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মামলাটি থেকে সাংবাদিক সৌরভের নাম প্রত্যাহারের দাবি জানানো হয়। দাবি মানা না হলে লাগাতার কর্মসূচি পালনেরও ঘোষণা দেন সাংবাদিকেরা।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, ঈশ্বরদী পৌর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য জোবায়ের হোসেন বাপ্পির পৃষ্ঠপোষকতায় সৌরভকে মামলায় জড়ানো হয়েছে। জোবায়ের বাপ্পি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী।

মামলার এজাহার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের আনিসুর রহমান বাদী হয়ে মেহেদী হাসান আকিব হত্যা মামলাটি করেন। মামলায় সাংবাদিক সৌরভ কুমার দেবনাথ কৃষ্ণসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে মেহেদী হাসান আকিব (১৮) নিখোঁজ হন। পরদিন ভোরে তাকে অসুস্থ অবস্থায় একটি অটোরিকশায় করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায় দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লালপুর এলাকায় তার মৃত্যু হয়। ঘটনার পর প্রকাশিত সংবাদে পুলিশ ও পরিবারের পক্ষ থেকে তখন পর্যন্ত কারা আকিবকে মারধর করেছে বা কী কারণে ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত করা হয়নি বলে উল্লেখ করা হয়েছিল।

প্রাথমিকভাবে আকিবের বাবা আনিসুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, তার ছেলেকে কারা মারধর করে হাসপাতালে রেখে গেছে, সে বিষয়ে তিনি জানেন না। পরে তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন বলে প্রতিবাদ সভায় দাবি করা হয়। মামলাটি তদন্তাধীন থাকা অবস্থায় ঘটনার প্রায় ২০ দিন পর নতুন করে আদালতে মামলা করা হয় এবং এতে সাংবাদিক সৌরভের নাম যুক্ত করা হয়।

প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, সৌরভ ঈশ্বরদীর সাঁড়া ইসলামপাড়ার বালুমহাল, বালু উত্তোলন ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে আসছেন। এসব প্রতিবেদন প্রকাশের পর তিনি একটি রাজনৈতিক পক্ষের বিরাগভাজন হন। অভিযোগ অনুযায়ী, ওই বিরোধের জেরেই আকিব হত্যা মামলায় বিএনপির একটি পক্ষের ১৪ নেতাকর্মীর সঙ্গে সৌরভের নাম যুক্ত করা হয়েছে। তারা এ অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং সাংবাদিককে হয়রানি বা তার পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলে জানান।

সভায় বক্তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মামলার এজাহার থেকে সৌরভ কুমার দেবনাথ কৃষ্ণের নাম প্রত্যাহার এবং বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। একইসঙ্গে মামলায় তার নাম কীভাবে ও কী তথ্যের ভিত্তিতে যুক্ত করা হয়েছে, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়।

ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সহসভাপতি জাহাঙ্গীর হোসেন ও সেলিম সরদার, সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান, সহসাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শহীদুল্লাহ খান, চ্যানেল২৪-এর সিনিয়র রিপোর্টার শাহীন রহমান, স্টার নিউজের পাবনা প্রতিনিধি শামসুল আলম, এস এ টিভির পাবনা প্রতিনিধি কামরুল ইসলাম, সময় টিভির পাবনা প্রতিনিধি সবুজ মোল্লা, এখন টিভির পাবনা প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল ওয়ানের পাবনা প্রতিনিধি ইয়াসিন আলী ও এশিয়া পোস্টের পাবনা প্রতিনিধি রাকিব হাসনাত প্রমুখ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমূলক, প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

বিস্তারিত কমেন্টে