সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৬:৫৬
শিরোনাম
● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৯
শেয়ার: mail
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সরব থাকেন। ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নিজের নানা মুহূর্ত।

তবে সময় যেন থমকে গেছে তার রূপ ও লাবণ্যের কাছে। আর তাই প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে সব বয়সের দর্শকের কাছেই তিনি সমান আকর্ষণীয়।

সদ্য কয়েকটি ছবি প্রকাশ করে ফের প্রমাণ করলেন, বয়স যেন তার কাছে দুধভাত। রূপের জাদুতে ফের ভক্তদের মুগ্ধতায় ভাসালেন এবং সেই সঙ্গে জানালেন, কোনো পরিকল্পনা না করেই বিশেষ একটি কাজ করে বসেন তিনি।

ছবিতে দেখা যায়, স্নিগ্ধ গোলাপি রঙের পোশাকে বেশ ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন জয়া। টেবিলের সামনে বসে থাকা অবস্থায় তার মুখে ভেসে উঠেছে এক মিষ্টি হাসি। অভিনেত্রী জানিয়েছেন, ঠোঁটের কোণে আচমকা ভেসে ওঠা তার এই হাসি আসে কোনো পরিকল্পনা ছাড়াই। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’, অর্থাৎ কোনো পূর্বপরিকল্পনা ছাড়া বা নিজের অজান্তেই হাসতে জানেন তিনি। জয়ার সঙ্গে একমত হয়ে এক ভক্ত মন্তব্যে লেখেন, হাসতে অন্তত পরিকল্পনা করতে হয় না।

জয়ার এমন আনকোরা অভিব্যক্তি আর মিষ্টি হাসির সেই স্থিরচিত্র সাড়া ফেলেছে ভক্তদের মাঝে। তবে হাসির চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে তার এভারগ্রিন লুক। নেটিজেনদের একাংশের মন্তব্য, চল্লিশের জয়া যেন আঠারোয় নেমে এসেছেন। কেউ কেউ তাকে তিন পুরুষের ক্রাশ বলেও অভিহিত করেছেন।

সামাজিক মাধ্যমে প্রায়ই সরব থাকেন জয়া আহসান। দুই বাংলা ঘিরে তার ব্যস্ততা রয়েছে। বাড়িতে অবসর সময়ে বাগান দেখভাল নিয়ে ব্যস্ত থাকেন তিনি। গাছপালা ও পোষ্য নিয়েও কাটে তার ব্যস্ত সময়। অভিনয়ে জয়াকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’তে। কিছুদিন আগে সিনেমাটি ভারতে মুক্তি পেয়ে ভূয়সী প্রশংসা পেয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

বিস্তারিত কমেন্টে