রাজধানীর মহাখালী–নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাককর্মীরা। এতে কিছুক্ষণ যানবাহনের চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঢাকা মহানগরীর গুলশান জোন ট্রাফিক পুলিশ জানায়, সকাল ১০টার পর নাসা গ্রুপের প্রায় ৭০০–৮০০ পোশাককর্মী রাস্তা অবরোধ করেন। এতে তেজগাঁও–মহাখালী ও উত্তরা–মহাখালী রুটে যানবাহন চলাচল প্রভাবিত হয়। বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন।
অবরোধের সময় ট্রাফিক পুলিশ ভোগান্তি এড়াতে ডাইভারশন অনুসরণের পরামর্শ দেয়। উত্তরা–মহাখালী রুটে চলাচলের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মহাখালী ফ্লাইওভার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া কাকলী বামে মোড়, কামাল আতাতুর্ক সড়ক ও গুলশান-২ হয়ে নতুন বাজার/গুলশান-১ হয়ে রামপুরা, হাতিরঝিলগামী গন্তব্যেও যাতায়াত সম্ভব ছিল।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 




















