রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১১ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৩৫:৩৩
শিরোনাম
● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ ● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

৩০ বিলিয়ন ডলার শুল্ক কমাতে সম্মত চীন-যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০০
শেয়ার: mail
৩০ বিলিয়ন ডলার শুল্ক কমাতে সম্মত চীন-যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

চীন ও যুক্তরাষ্ট্র ৩০ বিলিয়ন ডলারের পারস্পরিক শুল্ক কমানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে সংলাপ শুরুর সিদ্ধান্ত হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের সময় হওয়া আট দফা সমঝোতার অংশ হিসেবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, দুই দেশের অর্থনৈতিক দলগুলোর কাজকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি একটি বাণিজ্য পরিষদ প্রতিষ্ঠা, শুল্ক কমানোর ব্যবস্থা এবং কুয়ালালামপুরে আগের আলোচনায় হওয়া সমঝোতার ফলাফল আরও কার্যকর করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ।

এর আগে যুক্তরাষ্ট্র ও চীন বিদ্যমান বাণিজ্যবিরতি আরও দুই মাস বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছিল। বাণিজ্যবিরতিটি আগামী ১০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, সম্ভাব্য বড় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য সময় বাড়ানো হয়েছে।

এআই নিয়ে নতুন উদ্যোগ

কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য দুই দেশ একটি নতুন সংলাপ ব্যবস্থা চালু করবে। আগামী নভেম্বরেই এ বিষয়ে পরবর্তী আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া এআই-সংক্রান্ত কোনো ঘটনা বা সংকট দেখা দিলে দ্রুত যোগাযোগের জন্য একটি পৃথক যোগাযোগ চ্যানেল স্থাপনের সিদ্ধান্তও হয়েছে।

এপেক ও জি-টোয়েন্টি নিয়ে সহযোগিতা

দুই দেশ এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) নেতাদের বৈঠক এবং জি-টোয়েন্টি সম্মেলন আয়োজনের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবে। উভয় নেতা অপর দেশ আয়োজিত এসব সম্মেলনে অংশ নেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন।

ইরান ও আন্তর্জাতিক নৌপথ

পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতা বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি পূরণ করতে হবে। পাশাপাশি কোনো দেশ বা সংস্থার আন্তর্জাতিক নৌপথে চলাচলের ওপর ট্রানজিট টোল আরোপ করা উচিত নয় বলেও তারা একমত হয়েছেন।

এ ছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীন ও যুক্তরাষ্ট্র মিত্র হিসেবে একসঙ্গে লড়াই করেছিল, দুই নেতা সেই ইতিহাসও স্মরণ করেছেন।

তিন দিনের শীর্ষ বৈঠক শেষে শি জিনপিং বেইজিংয়ে ফিরে গেছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

৩০ বিলিয়ন ডলার শুল্ক কমাতে সম্মত চীন-যুক্তরাষ্ট্র

বিস্তারিত কমেন্টে