বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:২৯:৩৪
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ অক্টোবর দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি টাঙ্গাইলে সেতুর স্ল্যাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত হোয়াইট হাউসে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের ফরিদপুরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড রেকর্ড দীর্ঘ মোতায়েনে ইউএসএস আব্রাহাম লিংকনের ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা অসুস্থ রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন চিত্রনায়ক জায়েদ খান আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ অক্টোবর দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি টাঙ্গাইলে সেতুর স্ল্যাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত হোয়াইট হাউসে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের ফরিদপুরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড রেকর্ড দীর্ঘ মোতায়েনে ইউএসএস আব্রাহাম লিংকনের ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা অসুস্থ রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন চিত্রনায়ক জায়েদ খান আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত

নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

মো. শরীফ উদ্দিন, নাসিরনগর প্রতিনিধি
মো. শরীফ উদ্দিন, নাসিরনগর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৮
শেয়ার: mail
নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

মো. শরীফ উদ্দিন, নাসিরনগর প্রতিনিধি। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের হিন্দু পাড়ায় পোষা দেবনাথ (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন বলে জানা গেছে।

নিহত পোষা দেবনাথ কুলিকুন্ডা গ্রামের হিন্দু পাড়ার মনোরঞ্জন দেবনাথের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম নারায়ণ দেবনাথ। তিনি বুড়িশ্বর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বিনুত বিহারী দেবনাথের ছেলে। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি বর্তমানে কুলিকুন্ডা গ্রামের বাসিন্দা।

স্থানীয় একজন বাসিন্দা জানান, বৃহস্পতিবার সকালে তিনি খবর পান যে মনোরঞ্জন দেবনাথের ঘরে স্বামী স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন। এরপর ঘটনাস্থলে গিয়ে তিনি পোষা দেবনাথের ঘাড়ে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে তিনি উপজেলা ওসিকে ফোনে বিষয়টি জানান। বর্তমানে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। ওই বাসিন্দা বলেন, ‘আমরা সঠিক তদন্ত ও বিচার চাই।’

স্থানীয়দের দাবি, অভিযুক্ত নারায়ণ দেবনাথ মাদকাসক্ত ছিলেন এবং অনেকেই তাঁকে মাতাল অবস্থায় দেখেছেন।

এ বিষয়ে নাসিরনগর থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত বা মেডিকেল রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে বলে তাঁরা জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

বিস্তারিত কমেন্টে