বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:২৮:৪৪
শিরোনাম
বটগাছ নিয়ে বিরোধে নারীকে মারধর, নালিতাবাড়ীতে আরিফ গ্রেপ্তার কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা বটগাছ নিয়ে বিরোধে নারীকে মারধর, নালিতাবাড়ীতে আরিফ গ্রেপ্তার কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা

গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪০
শেয়ার: mail
গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মাসিক সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সুবেদার মেজর ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের জন্য নতুন হারের এ ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এর আগে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্টরা বর্তমান হারেই সীমান্ত ভাতা পাবেন।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা থেকে গেজেট জারি করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর জারি করা গেজেটটি ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।

গেজেট অনুযায়ী, জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুসারে গ্রেড ও চাকরির বয়স বিবেচনায় সীমান্ত ভাতার নতুন হার নির্ধারণ করা হয়েছে। চাকরির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভাতার পরিমাণও বাড়বে।

নতুন হার অনুযায়ী, গ্রেড-২০ কর্মচারীরা চাকরির বয়স ৫ বছরের কম হলে মাসে ১ হাজার ৪৪০ টাকা, ৫ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম হলে ১ হাজার ৮০০ টাকা, ১০ বছর বা তার বেশি কিন্তু ১৫ বছরের কম হলে ২ হাজার ১৬০ টাকা, ১৫ বছর বা তার বেশি কিন্তু ২০ বছরের কম হলে ২ হাজার ৬৪০ টাকা এবং ২০ বছর বা তার বেশি হলে ৩ হাজার ১২০ টাকা সীমান্ত ভাতা পাবেন।

গ্রেড-১৯-এ এ ভাতার হার যথাক্রমে ১ হাজার ৫৬০, ১ হাজার ৯২০, ২ হাজার ২৮০, ২ হাজার ৭৬০ ও ৩ হাজার ২৪০ টাকা। গ্রেড-১৮-এ ১ হাজার ৬৮০, ২ হাজার ৪০, ২ হাজার ৪০০, ২ হাজার ৮৮০ ও ৩ হাজার ৩৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গ্রেড-১৭-এ ভাতা হবে যথাক্রমে ১ হাজার ৮০০, ২ হাজার ১৬০, ২ হাজার ৬৪০, ৩ হাজার ও ৩ হাজার ৬০০ টাকা। গ্রেড-১৬-এ ১ হাজার ৯২০, ২ হাজার ২৮০, ২ হাজার ৭৬০, ৩ হাজার ২৪০ ও ৩ হাজার ৮৪০ টাকা।

গ্রেড-১৫-এ সীমান্ত ভাতা ২ হাজার ৪০, ২ হাজার ৪০০, ২ হাজার ৮৮০, ৩ হাজার ৪৮০ ও ৪ হাজার ৮০ টাকা এবং গ্রেড-১৪-এ ২ হাজার ১৬০, ২ হাজার ৬৪০, ৩ হাজার ২৪০, ৩ হাজার ৮৪০ ও ৪ হাজার ৫৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গ্রেড-১৩-এ ভাতার হার ২ হাজার ২৮০, ২ হাজার ৭৬০, ৩ হাজার ৩৬০, ৪ হাজার ৮০ ও ৪ হাজার ৮০০ টাকা। গ্রেড-১২-এ ২ হাজার ৫২০, ৩ হাজার, ৩ হাজার ৬০০, ৪ হাজার ৩২০ ও ৫ হাজার ২৮০ টাকা।

গ্রেড-১১-এ ভাতার হার যথাক্রমে ২ হাজার ৬৪০, ৩ হাজার ২৪০, ৩ হাজার ৮৪০, ৪ হাজার ৫৬০ ও ৫ হাজার ৫২০ টাকা। গ্রেড-১০-এ ২ হাজার ৭৬০, ৩ হাজার ৩৬০, ৩ হাজার ৯৬০, ৪ হাজার ৬৮০ ও ৫ হাজার ৬৪০ টাকা।

গ্রেড-৯-এ সীমান্ত ভাতা হবে ২ হাজার ৮৮০, ৩ হাজার ৪৮০, ৪ হাজার ৮০, ৫ হাজার ৪০ ও ৬ হাজার টাকা। গ্রেড-৮-এ ৩ হাজার, ৩ হাজার ৬০০, ৪ হাজার ২০০, ৫ হাজার ১৬০ ও ৬ হাজার ২৪০ টাকা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ

বিস্তারিত কমেন্টে