বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৫০:৫২
শিরোনাম
কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬
শেয়ার: mail
সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

মোটরসাইকেল ও গাড়ি চালানোর সময় চালক ও আরোহীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। পাশাপাশি সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদে যানবাহন চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পুলিশের পরামর্শ অনুযায়ী, মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে চালক ও আরোহী উভয়েরই হেলমেট ব্যবহার করা উচিত। মোটরসাইকেলে চালকসহ আরোহীর সংখ্যা দুজনের বেশি না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে মোবাইল ফোন ব্যবহার ও অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

নির্ধারিত গতিসীমা ও ট্রাফিক সিগন্যাল মেনে চলার পাশাপাশি বড় ও ভারী যানবাহনের রুট সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে পুলিশ, যাতে চালকরা সহজে একে অপরকে দেখতে পারেন।

লেন পরিবর্তন বা টার্ন নেওয়ার আগে ইন্ডিকেটর ব্যবহারের কথাও বলা হয়েছে। অন্যদিকে অন্যান্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালানো এবং প্রতিকূল আবহাওয়ায় গতি কমিয়ে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ট্রাফিক জ্যাম কিংবা অন্য চালকদের ভুলে মেজাজ হারানো যাবে না। মাদক সেবন করে, নিদ্রাচ্ছন্ন অবস্থায় কিংবা উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

মহাসড়কে ওভারটেকিং থেকে বিরত থেকে নির্ধারিত লেনে গাড়ি চালানো এবং হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সড়কে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চালক ও পথচারীদের সচেতন ও দায়িত্বশীলভাবে চলাচলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা

বিস্তারিত কমেন্টে