বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৫৫:০১
শিরোনাম
কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ১১ অঞ্চলে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬
শেয়ার: mail
দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ১১ অঞ্চলে

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

দেশের ১১ অঞ্চলে দুপুর ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সঙ্গে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ অবস্থান করছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ১১ অঞ্চলে

বিস্তারিত কমেন্টে