বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৩৩:০৬
শিরোনাম
আন্তর্জাতিক বাজারে কমেছে সোনা-রুপার দাম আইসিসিকে ‘দুর্বৃত্ত সংস্থা’ বলে তোপ ট্রাম্পের ঢাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রাবি স্টেশনে পাথর নিক্ষেপ: শিক্ষার্থীদের ৫ দফা দাবি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, অব্যাহতি পাকিস্তানে পেট্রলের দাম ১০০০ রুপি ছাড়াতে পারে: মন্ত্রী বাড়লো বাসভাড়া, যা আছে প্রজ্ঞাপনে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় বিপত্তি আন্তর্জাতিক বাজারে কমেছে সোনা-রুপার দাম আইসিসিকে ‘দুর্বৃত্ত সংস্থা’ বলে তোপ ট্রাম্পের ঢাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রাবি স্টেশনে পাথর নিক্ষেপ: শিক্ষার্থীদের ৫ দফা দাবি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, অব্যাহতি পাকিস্তানে পেট্রলের দাম ১০০০ রুপি ছাড়াতে পারে: মন্ত্রী বাড়লো বাসভাড়া, যা আছে প্রজ্ঞাপনে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় বিপত্তি

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫২
শেয়ার: mail
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে মহানগর, আন্তজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাস মালিকেরা প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়াতে পারবেন।

সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সার স্থলে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আন্তজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সার স্থলে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের উভয় ক্ষেত্রে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪৩ পয়সার স্থলে ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সেই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা ও ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে বাস বা মিনিবাসের আসনসংখ্যা পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। সে ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ (বিআরটিএ) অথবা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি থেকে আনুপাতিক হারে ভাড়া অনুমোদন করিয়ে নিতে হবে।

তবে নতুন নির্ধারিত এই ভাড়ার হার গ্যাসচালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না জানিয়ে প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে।

জনস্বার্থে জারি করা এই ভাড়ার হার মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকেই কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বিস্তারিত কমেন্টে